সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস-নৌবাহিনী-কোস্ট গার্ড

আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৩৩ এএম

বাগেরহাটের সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্ট গার্ড ও বন বিভাগ। তাদের সহায়তা করছে স্থানীয় গ্রামবাসী।

শনিবার বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া ফরেস্ট ক্যাম্পের লফিফের ছিলা নামক স্থানে আগুন লাগে। এসময় স্থানীয়রা বন বিভাগকে এ সংবাদ জানালে দ্রুত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে ফায়ার লেন কাটা হয়, যাতে আগুন বনের মধ্যে ছড়িয়ে না পড়ে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে বাংলাদেশ নৌবাহিনী।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানিয়েছেন, রোববার সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনের ভোলা নদী থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। যেসব স্থানে আগুনের ধোঁয়া ও কুণ্ডলী দেখা যাচ্ছে, সেখানে পানি ছেটানো হচ্ছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি বনবিভাগ ও গ্রামবাসী আগুন নেভাতে কাজ করছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। প্রায় দুই কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে। আগুন পুরোপুরি না নির্বাপণ পর্যন্ত তারা কাজ করবে।

ডিএফও কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৌয়াল বা স্থানীয় কারো বিড়ি-সিগারেটের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বন বিভাগ বলছে, এনিয়ে ১৮ বছরে সুন্দরবনে ২৮ বার আগুনের ঘটনা ঘটেছে। বিভিন্ন সময়ে সুন্দরবনে আগুনে এপর্যন্ত প্রায় ৮০ একর বনভূমি পুড়ে গেছে।

এর আগে ২০২১ সালের ৩ মে সুন্দরবনের দাসের ভারানি এলাকায় আগুন লাগে। ২০১৭ সালের ২৬ মে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের আওতাধীন আবদুল্লাহর ছিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

একাত্তর/আরএ
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর