মানুষের হারানো আস্থা-বিশ্বাস অর্জন করেছে সেনাবাহিনী: প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ মে ২০২৪, ০৩:৪৫ পিএম

পঁচাত্তরের পনেরোই আগস্টের পর মানুষের হারানো আস্থা-বিশ্বাস সেনাবাহিনী আবার অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম ‘সেনাপ্রাঙ্গণ’ উদ্বোধন শেষে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে দরবারে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায় এবং জনগণের আস্থা-বিশ্বাস অর্জন করেছে। পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে সেনাবাহিনীর ওপর যে আস্থা ও বিশ্বাস, সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিলো।’

‘আমার প্রচেষ্টা ছিলো যে, সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের যেনো আস্থা-বিশ্বাস সৃষ্টি হয়। যেটা যে কোনো একটা সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন,’ বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, যে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা-বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না।

তবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যে কোনো দুঃসময়ে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে বলে উল্লেখ করেন তিনি।

‘যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসাস্থল হিসেবে সেই আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে,’ বলেন প্রধানমন্ত্রী। 

এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করের সরকারপ্রধান। বলেন, শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রাখে প্রতিটি দেশ, প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। সেটাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭৪ সালে যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করেছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি।

‘ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞানসম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। যেহেতু ২০০৮ এর নির্বাচনে আমাদের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা; কাজেই আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী আমাদের গড়ে উঠবে সেটাই লক্ষ্য, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

এর আগে ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন এবং আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম ‘সেনাপ্রাঙ্গণ’ উদ্বোধন করেন শেখ হাসিনা। উদ্বোধন শেষে এএফআইপির নতুন ভবনটি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে, তারই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যসহ জনসাধারণের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এএফআইপি নির্মাণ করা হয়েছে।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা, সেমিনার, সামাজিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম ‘সেনাপ্রাঙ্গণ’ নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর দরবারে অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

আরবি
প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে দিয়েছে সরকার। তাকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।  
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর