সন্ত্রাস, বিশৃঙ্খলার পায়তারায় বিএনপি: কাদের

আপডেট : ১০ মে ২০২৪, ০৫:১৮ পিএম

আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও নির্বাচনে ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। কাজেই বিএনপির কাছে গোটা রাজধানীকে ছেড়ে দেয়া হলে জনগণের জানমালের সুরক্ষা ব্যাহত হতে পারে।

তিনি বলেন, ভুল আর মিথ্যার চোরাবালিতে আটকে বিএনপি কোনো কিছুই আদায় করতে পারবে না। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারো আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে।

২০০৭ সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের। বলেন, ২৮ অক্টোবর বিএনপির সব নেতারা সমাবেশ থেকে পালিয়েছে। জনগণকে মাঠে নামানোর কথা বলে মাঠ ছেড়ে পালায় বিএনপি নেতারা।

‘তারা ভোটে আসেনা কারণ, বিএনপি ভোটারদের ভয় পায়। পরাজয়ের ভয়ে নির্বাচন বয়কট করে,’ যোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, জনগণের ইচ্ছায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে, কোনো বিদেশি রাষ্ট্রের মদতে নয়।  

বিএনপি কখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারেনি উল্লেখ করে কাদের বলেন, আমরা চেষ্টা করছি, সফলতাও আসবে।

এদিকে উপজেলা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, কোনো সংঘাতে আমরা জড়াবো না। শান্তিপূর্ণ নির্বাচন হবে। উপজেলা নির্বাচনে একটিও প্রাণহানির ঘটনা ঘটেনি। সেজন্য নির্বাচন কমিশন ও সরকার ধন্যবাদ পাওয়া উচিত।

বিএনপির ভোট বর্জনের ডাককে দলের নেতারাই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাদের দলের কেউ কাউকে মানে না।

বঙ্গবন্ধু কন্যার সময় স্থানী নির্বাচনগুলো সুষ্ঠুভাবে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এতে নির্বাচনের ধারাবাহিকতা বজায় থাকছে। উপজেলা নির্বাচনে ভোটারের উপস্থিতি ভালো নয়, তবে সন্তোষজনক।

আরবি
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর