কায়রোতে সফল হলো না যুদ্ধবিরতির আলোচনা

আপডেট : ১০ মে ২০২৪, ০৭:১৫ পিএম

কোনোরকম চুক্তি ছাড়াই মিশরের রাজধানী কায়রোতে শেষ হলো গাজার যুদ্ধবিরতির আলোচনা। অন্যদিকে বাইডেন প্রশাসনের হুমকি উপেক্ষা করেই গাজার রাফা সীমান্তে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী।

আরও বড় ধরনের হামলা চালাতে সীমান্তে ট্যাংকসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করছে দখলদার বাহিনী।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে একাই যুদ্ধ চালিয়ে যাবে ইসরাইল।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির কোনো তোয়াক্কা না করেই অবরুদ্ধ গাজার সীমান্ত শহর রাফাহ’র পূর্বাঞ্চলে বিরামহীন গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। সীমান্তে বিপুল সংখ্যক ট্যাংকসহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করছে তারা। আবাসিক ভবন থেকে শুরু করে মসজিদ... দখলদারদের আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না কিছুই।

রাফাহ’র বাসিন্দারা বলেছেন, শহরের একটি মসজিদের কাছে ইসরাইলি হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। এছাড়া সাবরা এলাকায় দু’টি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

তবে হামাস বলেছে, শহরের পূর্বে ইসরাইলি ট্যাঙ্কগুলোতে অ্যান্টি-ট্যাঙ্ক রকেট এবং মর্টার নিক্ষেপ করেছে তাদের যোদ্ধারা।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের যদি একা দাঁড়াতে হয়, তাহলে আমরা একাই দাঁড়াবো। প্রয়োজনে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করবো। কিন্তু আমরা জানি আমাদের আঙুলের নখের চেয়ে অনেক বেশি কিছু আছে।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেছেন, রাফায় বড় হামলা চালালেই যে হামাসকে পরাজিত করা সম্ভব হবে তা নাও হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে রাফা নিয়ে কথোপকথন এখনও চলছে।

এদিকে কায়রোতে কোনো ধরনের চুক্তি ছাড়াই যুদ্ধবিরতি আলোচনা শেষ হবার পর হামাস বলেছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়টি এখন পুরোপুরি ইসরাইলের ওপর নির্ভর করছে। যুদ্ধবিরতির জন্য নিজেদের তরফে যা যা করা প্রয়োজন, তার সবই করা হয়েছে, দাবি হামাসের।

হামাসের এক মুখপাত্র এ বিষয়ে বলেন, আমরা প্রস্তাব হাজির করেছি এবং এখান থেকে সরে যাওয়ার পরিকল্পনা আমাদের নেই। তারা যদি চায়, তাহলেই গাজায় যুদ্ধবিরতি সম্ভব।

জাতিসংঘ জানিয়েছে, ইসরাইলি হামলায় ইতোমধ্যেই ৮০ হাজার মানুষ রাফাহ ছাড়তে বাধ্য হয়েছে। জাতিসংঘ আরও সতর্ক করে বলেছে, গাজায় খাদ্য ও জ্বালানি ফুরিয়ে যাচ্ছে কারণ ভূখণ্ডটি কাছাকাছি ক্রসিং দিয়ে কোনও সাহায্য পাচ্ছে না।

একাত্তর/আরএ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর