ঐতিহাসিক সোনামসজিদে ফাটল

আপডেট : ১১ মে ২০২৪, ১২:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর মৌজায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের স্থাপত্য সোনা মসজিদ।

এই ঐতিহাসিক নিদর্শনে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। সোনা মসজিদের পাশ দিয়েই চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক। প্রতিদিন এ মহাসড়ক দিয়ে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক চলে। এই মহাসড়কে পণ্যবাহী ভারি ট্রাক চলাচলের সময় কেঁপে উঠে মসজিদটি। স্থানীয়রা বলছেন, আট টনের বেশি মালামাল নিয়ে চলা যানবাহনের ঝাঁকুনিতেই ফাটল দেখা দিয়েছে মসজিদটিতে। ঐতিহাসিক এই মসজিদটি রক্ষায় তাই বাইপাস সড়ক নির্মাণের আবেদন জানিয়েছেন তারা।

মসজিদটির প্রধান প্রবেশ পথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি অনুযায়ী জনৈক মজলিস-ই-মাজালিস মজলিস মনসুর ওয়ালী মুহম্মদ বিন আলী মসজিদটি নির্মাণ করেন। শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে। তবে এতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর নামের উল্লেখ থেকে এটা সুস্পষ্ট যে, মসজিদটি তার রাজত্বকালের (১৪৯৪-১৫১৯) কোনো এক সময় নির্মিত।

স্থানীয় এক বাসিন্দা বলেন, যখনই ভালী যানবাহন রাস্কায় চলে তখন মসজিদে কম্পন সৃষ্টি হয়। এর ফলে আশংকা হয়। মসজিদে ঝাঁকুনির ফলে অনেক সমস্যা হচ্ছে।

মহাসড়কে বাইপাস নির্মাণের মাধ্যমে ঐতিহাসিক এই প্রত্ননিদর্শন রক্ষা করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এক বাসিন্দা বলেন, একটা বাইপাস হলে মসজিদটি নিরাপদ থাকবে। মসজিদটি ঝুঁকির্পূর্ণ অবস্থায় আছে। দ্রতু বাইপাস সড়ক নির্মাণের দাবি জানাচ্ছি।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, ছোট সোনামসজিদ রক্ষায় বাইপাস সড়ক নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব ফাইলবন্দী হয়ে আছে। এরই মাঝে ৪০০ কোটি টাকায় মহাসড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এতে রক্ষা পাবে এই মসজিদ।

চাঁপাইনবাবগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, ন্যাশনাল হাইওয়ে বারভূইয়া থেকে সোনামসজিদ পর্যন্ত বর্তমানে কোথাও ২০ ফিট কোথাও ২২ ফিট আছে। এই রাস্তাটি আমরা ৩৩-৩৪ ফিটে প্রশস্ত করছি। যে পাশে সোনা মসজিদ আছে তার বিপরীত পাশে প্রশস্ত করবো।  

তবে শিগগিরই কোন ব্যবস্থা না নিলে প্রাচীন ঐতিহ্যের ছোট সোনামসজিদ ধ্বংস হয়ে যাওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

কেএসএইচ
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর