এক সঙ্গে এসএসসি পরীক্ষা, মেয়ের চেয়ে এগিয়ে মা

আপডেট : ১৩ মে ২০২৪, ০৪:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় বসেছিলেন মা নুরুন্নাহর বেগম ও মেয়ে নাসরিন। ফল প্রকাশের পর দেখা গেছে, মা পেয়েছেন জিপিএ ৪.৫৪ এবং মেয়ে ২.৬৭। এমন ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। মা-মেয়েকে একনজর দেখতে ভিড় করছেন প্রতিবেশীসহ দূরের মানুষ।

তারা নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন।

মা জেলার নাসিরনগর উপজেলার চাতলাপাড় ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম বলেন, অনেক বাঁধা পেরিয়ে এই এগিয়ে চলা, তিনি আরও পড়তে চান।

পড়াশোনার কোনো বয়স নেই মন্তব্য করে তিনি বলেন, মেয়ের সঙ্গে এসএসসি পাশ করে অত্যন্ত খুশি। দুই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। 

এই সময় এসে পড়াশোনা কেন, এমন প্রশ্নে তিনি বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়। পরে আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি। নিজের ইচ্ছা থাকায় পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে আবারও শুরু করি।

স্থানীয় নির্বাচনে দুই জয়ী এই নারী বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই বলে মনে করি।

নুরুন্নাহারের ছোট ভাই স্বপন আহমেদ বলেন, বোনের পাস করার খবরে কী যে খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না। একই সঙ্গে ভাগনির পাস করলেও তার খবরটি ফেসবুকে পোস্ট না করে বোনেরটি করেছি। 

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর