চান্দিনা উপজেলার নির্বাচন স্থগিত

আপডেট : ১৪ মে ২০২৪, ০৯:৫০ এএম

কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের কথা বলা হয়েছে।

৫ জুন চতুর্থ ধাপে এই নির্বাচন হওয়ার কথা ছিলো। এখন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।

এর আগে ৬ মে রাত ১০টায় নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ৮ মে নাঙ্গলকোটের নির্বাচন হওয়ার কথা ছিলো।

প্রথম ধাপে নাঙ্গলকোট ও চতুর্থ ধাপে চান্দিনা উপজেলা নির্বাচন স্থগিত হল।

নির্বাচন স্থগিত সম্পর্কিত চিঠিতে উল্লেখ করা হয়, রিট পিটিশন নং ৫৩২০/২০২৪-এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা পরিষদের সব পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এ বিষয়টি উল্লেখ করে সোমবার একটি গণ-বিজ্ঞপ্তি জারি করেছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

গত ১২ মে দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের বাছাইয়ের দিন যাচাইয়ের সময় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী শাহ সেলিম প্রধান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বহাল থাকা ও হাইকোর্টের রিটের প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কথা জানিয়ে তার মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং অফিসার।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বহাল থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত ৭ মে তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। গত ৮ মে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের বেঞ্চ সেলিম প্রধানের মনোনয়ন গ্রহণ ও নিয়মানুযায়ী প্রতীক বরাদ্দের জন্য নির্দেশনা দিয়ে একটি রায় দেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রিট পিটিশনের জবাব দিতে নির্দেশনা দেয়া হয়।

চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে শাহ্ সেলিম প্রধানসহ চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ে সেলিম প্রধানের মনোনয়ন সম্পর্কে কোনো সিদ্ধান্ত না দিয়ে অপর ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরীজ।

কুমিল্লার ১৭ উপজেলার মধ্যে প্রথম ধাপে তিনটি উপজেলায় ভোট গ্রহণ হয়েছে। দ্বিতীয় ধাপে তিনটি উপজেলায় (একটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই জয়ী) ২১ মে ভোট হবে।

তৃতীয় ধাপে চারটি উপজেলায় ২৯ মে, চতুর্থ ধাপে দুটি উপজেলায় ৫ জুন ভোট হবে। মোট ১২টি উপজেলায় নির্বাচন হচ্ছে। দুটি উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। অপর তিনটি উপজেলায় পরে ভোট হবে। সেগুলোর তফসিল এখনো ঘোষণা করা হয়নি।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর