হিমাগারে মিললো সাড়ে ছয় লাখ ডিম, দুইদিনের মধ্যে বিক্রির নির্দেশ

আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:৪৫ পিএম

মাদারীপুরে একটি কোল্ড স্টোরেজ বা হিমাগারে সাড়ে ছয় লাখ ডিম দীর্ঘদিন ধরে মজুদ রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসাথে আগামী দুইদিনের মধ্যে মজুদ ডিম বাজারে বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। 

মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পুরান বাজারের বিসিক শিল্প নগর এলাকায় এ অভিযান চালানো হয়। 

দীর্ঘদিন ধরে হিমাগারে ডিম রেখে বাজারে সংকট তৈরি করায় শহিদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও দুইদিনের মধ্যে হিমাগার খালি করে ডিম বিক্রি করার শর্ত দিয়েছেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. সাইদুজ্জামান হিমু।  

এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদারীপুর শহরে কৃত্রিম সংকট তৈরি করতে দীর্ঘদিন ধরে হিমাগারে ডিম মজুদ রেখেছিলেন দুই ব্যবসায়ী। আমরা যৌথ অভিযান পরিচালনা করে সত্যতা পাই। আমরা দেখতে পাই, গত মার্চ মাস থেকে হিমাগারে ছয় লাখ ৪২ হাজার ডিম মজুদ করে রাখা হয়েছে আর এখন অধিক লাভে সেই ডিম ধীরে ধীরে বিক্রি করছে যা আইনের বিরোধী। 

মজুদ রাখায় বাজারে ডিমের কৃত্রিম সংকট দেখা দেয়ায় ডিমের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, তাই সতর্কতামূলক শর্তসাপেক্ষে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ও দুইদিনের মধ্যে সব ডিম বাজারে বিক্রি করার জন্য বলা হয়েছে। অন্যথায় পুনরায় অভিযান পরিচালনা করা হবে। 

আরবিএস
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর