কুড়িলে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

আপডেট : ১৫ মে ২০২৪, ০৭:৩১ পিএম

বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। ফলে ব্যস্ততম এ এলাকার সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

বুধবার বিকেল ৫টার দিকে কুড়িল ফ্লাইওভারের নিচের সড়ক অবরোধ করেন জোয়ার সাহারার জমজম রোডের ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, বেতন-ভাতা বন্ধ থাকায় তারা সড়ক অবরোধ করেছেন। কোনো সমাধান না পেয়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

সড়ক অবরোধের কারণে খিলক্ষেত থেকে প্রগতিসরনীগামী রাস্তায় তীব্র যানজট দেখা দিয়েছে। চাপ বাড়ছে তিনশ' ফিটের দিকেও। অন্যদিকে এ যানজট এয়ারপোর্ট রোডেও বিস্তৃত হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগ জানায়, কুড়িল চৌরাস্তায় গার্মেন্টস শ্রমিকদের অবরোধের কারণে এ মুহূর্তে কুড়িল থেকে ঢাকা ইনকামিং-আউটগোয়িং দুইদিকেই যান চলাচল বন্ধ রয়েছে। এতে খিলক্ষেত থেকে প্রগতি সরণিগামী রাস্তায় যানজট দেখা দিয়েছে। যানবাহনের চাপ বাড়ছে তিনশ' ফিটের দিকেও। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য ক্রাইমের অফিসার ও ফোর্স কাজ করছে। আশা করা যায় খুব শিগগিরই যান চলাচল শুরু হবে। এয়ারপোর্টগামী যাত্রীদের সড়কটি এড়িয়ে চলা অনুরোধ জানানো হয়েছে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাসানুজ্জামান মোল্যা গণমাধ্যমকে জানান, বেতন ভাতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইউরো জোন ফ্যাশনস লিমিটেড নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা কুড়িল ফ্লাইওভারের নিচের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না সৃষ্টি হয়, এর জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে৷

সবশেষ সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিলেও এখনও স্বাভাবিক হয়নি যান চলাচল।  

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর