ফিটনেসহীন বাস, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের নির্দেশ

আপডেট : ১৫ মে ২০২৪, ০২:২৯ পিএম

আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেসহীন সব বাস চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে যেনো ব্যাটারিচালিত অটোরিকশা চলতে না পারে সে বিষয়েও ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার বনানীতে বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় ওবায়দুল কাদের এসব নির্দেশ দেন। বলেন, ব্যাটারিচালিত কোনো গাড়ি (তিন চাকার) যেনো ঢাকা সিটিতে না চলে।

‘আমরা ২২টি মহাসড়কে নিষিদ্ধ করেছি। শুধু নিষেধাজ্ঞা নয়, চালাতে যেনো না পারে সে ব্যবস্থা নিতে হবে,’ সাফ জানিয়ে দেন সড়ক পরিবহনমন্ত্রী।

রাজধানীতে ফিটনেসহীন গাড়ির বিষয়ে নিজের ক্ষোভ করেছেন ওবায়দুল কাদের। বলেন, ঢাকা শহরে যে ধরনের লক্কড়-ঝক্কড় ও রংচটা গাড়ি চলে তা পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের শহরে আধুনিক গণপরিবহন চলাচল করে। কিন্তু ঢাকায় লক্কড়-ঝক্কড় ও রংচটা গাড়ি চলে। এগুলো দেখতেও তো খারাপ লাগে। এর চেয়ে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে উন্নতমানের গণপরিবহন চলে।

‘এই ‘লক্কড়-ঝক্কড়’ বাসগুলোর বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না,’ বিআরটিএ কর্মকর্তাদের প্রশ্ন করেন মন্ত্রী। বলেন, সড়কে শৃঙ্খলা আনতে বিআরটিএ অনেক কর্মসূচি ও আইন করে। কিন্তু রেজাল্ট কী? সড়কের দুর্ঘটনা ও যানজট তো কমছে না।

পাশাপাশি উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেনো তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেতুমন্ত্রী। বলেন, সড়কে পরিবহনে যদি শৃঙ্খলা না আসে তাহলে নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ।

এদিকে দেশের বাইক চালকদের আবারো সতর্ক করে দিয়ে হেলমেট না থাকলে জ্বালানি সরবরাহ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। বলেছেন, ‘নো হেলমেট, নো ফুয়েল।’

দেশের সব জায়গায় এমনকি মফস্বলেও এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। সড়ক পরিবহনমন্ত্রী মনে করছেন, ইজিবাইক ও মোটরসাইকেলের কারণেই দেশে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে।

সড়ক পরিবহন আইনে হেলমেট ছাড়া বাইক চালালে ১০ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকলে ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু আইনের বাস্তবায়ন দেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনা বিশ্বের কোথাও শূন্যের কোঠায় নেই। তবে বাংলাদেশে এটি কমে আসবে।

আর সড়কে শৃঙ্খলা না থাকলে, এতো মেগা প্রকল্প এবং ছয় থেকে আট লেনের সড়কেরও কোনো সুফল আসবে না বলে মন্তব্য করেন তিনি।

আরবি
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চালকদের আন্দোলনের মধ্যেই ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির পক্ষ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে যে, অনুমোদনহীন এ ধরনের যান চলাচল বন্ধ না...
ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণার পর আতঙ্কে আছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকার রিকশা বন্ধ করলেও এর যন্ত্রাংশ ও ব্যাটারি আমদানি বন্ধ করেনি। তাই এখন রিকশা বন্ধ করলে, ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেয়ার...
রাজধানীর মিরপুরে অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর