লু'য়ের পর বিএনপির কথার মূল্য নেই: ওবায়দুল কাদের

আপডেট : ০১ জুন ২০২৪, ০১:৪৬ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লু এর বক্তব্যের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক বুঝতে পারা যায়। এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের আর কোনো মূল্য নেই। 

বৃহস্পতিবার তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৭ মে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি। নিজের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন, উন্নয়ন ও অর্জন নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১৫ বছর ধরে আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার রাজনীতিতে অধিষ্ঠিত আছেন। ১৫ বছর আগের ওই বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোনও মিল নেই। ১৫ বছর আগের আর আজকের ঢাকা শহর দিন-রাত পার্থক্য। উন্নয়নে, অর্জনে ও আধুনিকতায় বদলে গেছে দেশ। গ্রাম হয়েছে শহর। এই বাংলাদেশের রূপান্তরের রূপকার এক কথায় শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর গণতন্ত্র, স্বাধীনতার আদর্শ ও ঐতিহাসিক ৭ মার্চের রণধ্বনি সবই নির্বাসনে চলে গিয়েছিল। শেখ হাসনার স্বদেশ প্রত্যাবর্তন আমাদের গণতন্ত্র, স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধের ও মুক্তিযুদ্ধের রণধ্বনির প্রত্যাবর্তন। তিনি এসেছিলেন বলেই গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন আসলে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তন। স্বাধীনতার আদর্শের প্রত্যাবর্তন। মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলার প্রবর্তন। তিনি ফিরে এসেছিলেন বলেই সংসদে আইন প্রণয়নের মাধ্যমে স্বাধীন নির্বাচন ব্যবস্থা আমরা করতে পেরেছি। 

কাদের বলেন, শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার হয়েছে। বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচার সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, তিনি এসেছিলেন বলেই আজ ঢাকায় তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল তৈরি হয়েছে। তার কারণেই নিজের টাকায় পদ্মা সেতু করা সম্ভব হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়েছে। পাহাড় সমতল সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল হয়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম। বাংলাদেশের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্য আর পকেটের উন্নয়ন করেছে। শেখ হাসিনার সততা সারা বিশ্বে আজ প্রশংসনীয়।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

এআর
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর