চার জেলায় বজ্রপাতে প্রাণ গেলো আট জনের

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:০৭ পিএম

নরসিংদী, টাঙ্গাইল, গাজীপুর ও বরগুনায় বজ্রপাতে আট জন নিহত হয়েছেন। এরমধ্যে নরসিংদী জেলায় আলাদা স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। আলাদা এ বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন অনেকে। এছাড়া বজ্রপাতে প্রাণ গেছে বেশ কিছু গৃহপালিত পশুরও।

শনিবার সকাল ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং হাজীপুরে বজ্রপাত চারজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং ধান কাটা শ্রমিক করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২)। এ ঘটনায় কামাল মিয়া গুরুতর আহত হয়েছেন। 

আহত কামাল মিয়া জানান, স্ত্রী, সন্তান ও একজন শ্রমিক নিয়ে সকাল থেকে মাঠে ধান কাটছিলেন। এসময় প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয় এবং হঠাৎ বজ্রপাত হলে হতাহতের এ ঘটনা ঘটে। 

এছাড়া সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় বজ্রপাতে মোছলেহউদ্দিন (৫০) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নিহতরা সবাই ধান কাটার জন্য কৃষি জমিতে অবস্থান করছিলেন। এসময় বিকট শব্দে বজ্রপাতের ঘটরা ঘটলে শরিফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনার পথে মারা যান কাইয়ুম নামের অপরজন। এতে কামাল হোসেন নামে আহত আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়া হাজীপুরে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।

এদিকে গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে ফাতেমা নামের এক নারীর। 

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, সকালে ফাতেমা বাড়ির পাশে ধান শুকানোর জন্য বসেছিলেন। হঠাৎ বজ্রপাতের তিনি ঘটনাস্থলে ঝলসে যান। পরে স্বজনরা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

টাঙ্গাইলের কালিহাতিতে ধান কাটতে গিয়ে নিহত হয়েছেন দুই ভাই আমির হোসেন ও আফজার হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বরগুনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে আসাদুল নামে এক জেলে বজ্রপাতে মারা গেছেন। 

শনিবার বিকালে জেলার পাথরঘাটা উপজেলার কাঠাতলী এলাকায় এই ঘটনা ঘটে। এসময় তার আট বছরের ছেলে আব্দুল্লাহ আহত হয়েছে। নিহত আসাদুল কাঠাতলী এলাকার আলমগীর হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুজ্জামান জানান, বিকালে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলে বাড়ির সামনের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে আব্দুল্লাহ। গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ তাদের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলে আসাদুলের মৃত্যু হয়। মারা যায় দুটি গরুও, আহত হয় ছেলে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর