এভারেস্ট জয়ী বাবরের এবার লোৎসে জয়

আপডেট : ২১ মে ২০২৪, ০৯:৩৩ এএম

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ  এভারেস্ট জয়ের পর একই অভিযানে প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের চতুর্থ শৃঙ্গ লোৎসে চূড়া স্পর্শ করেছেন চট্টগ্রামের হালদা পাড়ের বাবর আলী। এভারেস্টের চূড়ায় আরোহণের দুই দিন পর লোৎসে পর্বতের শীর্ষ (৮৫১৬ মিটার) ছুঁলেন এই বাংলাদেশি।

মঙ্গলবার নেপালের স্থানীয় সময় ভোর পাঁচটা ৫০ মিনিটে (বাংলাদেশের সময় ৬.০৫ মিনিটে) বাবর লোৎসে চূড়ায় পৌঁছান।

বাবরের এই অর্জনে একই অভিযানে পর পর দুটি আট হাজার মিটার শৃঙ্গ সামিট বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসের নতুন অধ্যায় লেখা হলো। 

তার সমন্বয়ক ফরহান জামান জানান, লোৎসে চূড়া স্পর্শ করার পর এখন বাবর পর্বত থেকে নেমে আসা শুরু করেছেন। 

গত এক এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশে রওনা হয়েছিলেন বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে চার এপ্রিল কাঠমান্ডু থেকে যান লুকলা বিমানবন্দরে। এরপর যাত্রা শুরু করেন এভারেস্ট বেজক্যাম্পের উদ্দেশে। সেখানে পৌঁছান ১০ এপ্রিল।

উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে বেজক্যাম্প থেকে একাধিকবার উচ্চতায় ওঠানামা করেছেন বাবর। ২৬ এপ্রিল এভারেস্টের ক্যাম্প-২ পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন। এরপর অনুকূল আবহাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন।

১৪ মে মাঝরাতে বেজক্যাম্প থেকে শীর্ষ অভিমুখে যাত্রা শুরু করেন বাবর। ১৫ মে সকালে পৌঁছে যান ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী, সেখানে দুই রাত কাটিয়ে বাবর উঠে যান ক্যাম্প ৩-এ। সেখান থেকে ১৮ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬ হাজার ফুট উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ‘ডেথ জোন’।

১৮ মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। ১৯ মে ভোরে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা।

এরপর তারা নেমে আসেন ক্যাম্প ৪-এ। সেখানে বিশ্রাম নিয়ে ২০ মে মধ্যরাতে লোৎসেচূড়ার উদ্দেশে পথ ধরেন। মঙ্গলবার সকালে সফলভাবে সেখানে পৌঁছান।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম উড়িশ্চরের সন্তান বাবর আলী পড়ালেখা করেছেন চিকিৎসা শাস্ত্র নিয়ে। 

একাত্তর/এসি
সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন ইকরামুল হাসান শাকিল। পায়ে হেঁটে ৮৪ দিনে কক্সবাজার থেকে এভারেস্টের শিখরে পৌঁছান তিনি। 
প্রায় ১১ বছর পর পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে তার এ অর্জন।
১১ বছর পর এভারেস্টে উড়লো বাংলাদেশের পতাকা। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাবর আলী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর