জাল ভোট দিতে গিয়ে এমপির ভাইসহ আটক তিন

আপডেট : ২১ মে ২০২৪, ০২:০৬ পিএম

রংপুরে জোর করে একটি কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার সময় এক এমপির ভাইসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি কলেজ ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ এবং দুর্গাপুর গ্রামের রুমান মিয়া ও বাদশা মিয়া।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস হোসেন জানান, জাহিদ হোসেন ৭/৮ জন যুবক নিয়ে ওই কেন্দ্রে জোর করে প্রবেশ করেন। এসময় ব্যালট পেপার কেড়ে নিয়ে তারা হেলিকপ্টার মার্কায় সিল দিতে থাকেন। প্রিজাইডিং অফিসার, পুলিশ, পোলিং এজেন্ট তাদের বাধা দিলে অসদআচারণ করেন। পরে তাদের মধ্যে তিন জনকে আটক করা হয়।

এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসারসহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। 

একাত্তর/এসি
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর