রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল অস্ত্র-গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৪, ০২:৫৩ পিএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ক্যাম্প-২০ এলাকায় এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন।

১৪ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল বলেন, আমাদের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নম্বর ক্যাম্পে অবস্থান করছে। এই খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। 

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ক্যাম্পের একটি শেড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্প-২০ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান ১টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১টি, রাইফেলের গুলির খোসা ২০টি, পিস্তলের গুলির খোসা ৩টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট ৮টি হত্যা মামলা রয়েছে।

অধিনায়ক ইকবাল জানান, গ্রেপ্তার আরসা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

এআর
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর