ভিয়েতনামে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

আপডেট : ২৪ মে ২০২৪, ১১:৩৩ এএম

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাঁচ তলা ওই ভবনটি থেকে দমকল কর্মীরা সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ভবনে আগুন লাগে। এসময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। ভবনটিতে ২৪ জন বাসিন্দা ছিলো বলে জানা গেছে।

বৈদ্যুতিক বাইক বিক্রি ও মেরামতের জন্য গ্যারেজ হিসেবে ব্যবহৃত ভবনের সামনের একটি প্রাঙ্গণে থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।

স্থানীয় বাসিন্দা এনগো থি থু জানান, আগুন লাগার পরপরই তিনি লোকজনের চিৎকার শুনতে পান এবং পাঁচতলা ভবনের ছাদে ছুটে যান।

তিনি বলেন, আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল এবং ধোঁয়াতে কিছুই দেখা যাচ্ছিল না। আশেপাশের বাড়িগুলো থেকে সাহায্যের জন্য চিৎকারের পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিল।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। 

তবে অগ্নিকাণ্ডের কারণ জানতে এরইমধ্যে তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

ভিয়েতনামের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে প্রায় এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে।

গেলো বছরের সেপ্টেম্বর মাসে রাজধানী হ্যানয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়।

আরবিএস
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর