১০ রানে মুস্তাফিজের ৬ উইকেট, যুক্তরাষ্ট্রকে হারালো বাংলাদেশ

আপডেট : ২৬ মে ২০২৪, ১০:৩৭ এএম

বাংলাদেশের কোনো বোলারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ উইকেট ছিলো না। হিউস্টনে সেই অভাব ঘোচালেন মোস্তাফিজুর রহমান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৪ ওভারে ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।

আর এ ম্যাচেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশও এড়িয়েছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা।

শনিবারের ম্যাচে মুস্তাফিজের বোলিংয়ের পর ব্যাটিংয়ে জ্বলে ওঠেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। স্বাগতিকদের ১০৫ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়ে মাত্র ৭০ বলেই টপকে যায় বাংলাদেশ।

হিউস্টনে প্রথম দুই ম্যাচে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। তৃতীয় ম্যাচে এসে বাংলাদেশ বুঝতে পেরেছে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা ভারত নয়, তারা খেলছে টি-টোয়েন্টির নবিন দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম ম্যাচে ব্যর্থ ছিলেন বোলাররা। দ্বিতীয় ম্যাচে ডুবিয়েছেন ব্যাটসম্যানরা। এই ম্যাচে জ্বলে উঠলো বাংলাদেশের দুই ডিপার্টমেন্টই।

শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র করে ১০৪ রান। এর জবাবে ১১ ওভার চার বলে কোন উইকেট না হারিয়ে ম্যাচ জিতে যায় বাংলাদেশ।

২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানির ১৩ রানে ৫ উইকেট ছিল আগের সেরা বোলিং। সব মিলিয়ে এই সংস্করণে সেরা বোলিংয়ের তালিকায় মুস্তাফিজের অবস্থান সপ্তম। গত বছর চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে সবার ওপরে মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস।

একাত্তর/আরএ
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে...
বিশ্বকাপের বিশ্বমঞ্চে গত ২৪ ঘণ্টা ধরে যিনি ছিলেন সব আলোচনার কেন্দ্রবিন্দু, সেই মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের পর যেন এক লহমায় খড়কুটোর মতো উড়ে গেলেন। ফিফার...
বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে এক নজিরবিহীন ভূরাজনৈতিক ও ফুটবলীয় কেলেঙ্কারির কেন্দ্রে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর