স্ত্রী-কন্যাসহ বেনজীরকে দুদকে তলব

আপডেট : ২৮ মে ২০২৪, ০৭:৩৯ পিএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ডাকা হয়েছে তার স্ত্রী ও তিন মেয়েকেও।    

মঙ্গলবািই দুদকের তলবি নোটিশ বেনজীর ও তার স্ত্রী-কন্যাদের পাঠানো হয়েছে নিশ্চিত করেছেন সংস্থাটির এক কর্মকর্তা। 

বেনজীরকে আগামী ৬ জুন হাজির হয়ে তদন্ত কর্মকর্তাদের প্রশ্নের জবাব দিতে হবে। আর তার স্ত্রী জিশান মির্জা ও তিন মেয়েকে দুদকে হাজির হতে হবে ৯ জুন।

পুলিশ প্রশাসনের সাবেক এ প্রভাবশালী কর্মকর্তার স্থাবর-অস্থাবর বিপুল সম্পদ জব্দে আদালতের দুই দফা আদেশের পর তাকে দুদকে ডাকা হলো। 

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ও তার স্ত্রীর শত শত কোটি টাকার সম্পদ রয়েছে।

বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা ওঠে। এর বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদ নিয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। রিটের পরপরই দুদক থেকে জানানো হয়, বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করা হয়েছে।

গণমাধ্যমে নিজের সম্পদ নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেগুলোকে ‘অসত্য’ বলে দাবি করেছেন র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর।

মাঠে নেমেই দুদকের তদন্ত কর্মকর্তারা সাবেক আইজিপির বিপুল সম্পদের সন্ধান পান। প্রথমে বেনজীর, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা সম্পদ জব্দ করতে আদালতে আবেদন করেন দুদকের তদন্ত কর্মকর্তা। 

সেদিন আদালত ৮৩টি দলিলের ৩৪৫ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাঁদের নামে থাকা ৩৩টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন।

এরপর অনুসন্ধানে বেরিয়ে আসে আরো সম্পদের হদিস। আদালতে আবার অনুমতি চাওয়া হলে রোববার সেসব সম্পদও অবরুদ্ধ ও জব্দ করতে আদেশ দেওয়া হয়। 

বেনজীর আহমেদ পরিবারের সদস্যদের নামে রাজধানীর গুলশানে একদিনেই চারটি ফ্ল্যাট কিনেছিলেন। বছরখানেক আগে ২০২৩ সালের ৫ মার্চ রাজধানীর অন্যতম দামি ও অভিজাত এলাকায় কেনা ফ্ল্যাটগুলোর দাম দেখানো হয় মাত্র দুই কোটি ১৯ লাখ টাকা।

তবে এবার সেই চারটি ফ্ল্যাটসহ তার ১১৯টি দলিল জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। জব্দের তালিকায় আছে সঞ্চয়পত্র, শেয়ারবাজারে তিনটি বিও অ্যাকাউন্ট ও ১৯ প্রতিষ্ঠানের মালিকানা। 

আরবি
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর