বেনজীরের আরও সম্পদ জব্দের নির্দেশ 

আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:৩৭ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানের নামে থাকা আরও সম্পদের খোঁজ মেলায় সেসব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত। 

এসব সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার অভিজাত এলাকায় চারটি ফ্ল্যাট, সাভার ও মাদারীপুরে জমিসহ ১১৯টি দলিলে স্থাবর-অস্থাবর সম্পত্তি। এছাড়া বিভিন্ন কোম্পানিতে থাকা বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা শেয়ারও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 

রোববার এ আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন। জব্দের নির্দেশ দেওয়া গুলশানের চারটি ফ্ল্যাটের মধ্যে প্রত্যেকটির আয়তন দুই হাজার বর্গফুটের বেশি। 

এর আগে গত বৃহস্পতিবার পুলিশের সাবেক এ শীর্ষ কর্মকর্তা, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা সম্পদ জব্দ করতে আদালতে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা। 

সেদিন আদালত ৮৩টি দলিলের ৩৪৫ বিঘা জমি জব্দ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাঁদের নামে থাকা ৩৩টি হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন। 

কিন্তু তদন্তে নেমে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে আরও সম্পদের খোঁজ পায় দুদক। সেসব সম্পদও জব্দ করার জন্য আদালতে আবেদন করা হলে এদিন জব্দের নির্দেশ দেওয়া হয়। 

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে দাবি করা হয়, তিনি ও তার স্ত্রীর শত শত কোটি টাকার সম্পদ রয়েছে।

বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা ওঠে। এর বেনজীর আহমেদ ও তার পরিবারের সম্পদ নিয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়।

রিটের পরপরই দুদক থেকে জানানো হয়, বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করা হয়েছে।

তবে গণমাধ্যমে নিজের সম্পদ নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেগুলোকে ‘অসত্য’ বলে দাবি করেছেন র‌্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর