আজিজ, বেনজীর ও আনার নিয়ে যা বললেন সালমান 

আপডেট : ২৯ মে ২০২৪, ০৪:৪৩ পিএম

যে যতোই প্রভাবশালী হোক, সরকার কাউকে প্রোটেকশন দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। 

সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে নিয়ে বুধবার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সালমান এফ রহমান বলেন, যদি কেউ আইন ভঙ্গ করে থাকে, তাহলে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু সরকারের কোনো রকমের অস্বস্তি হবে না বলে বিশ্বাস করি। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আইন নিজের গতিতে চলবে। যে লোকটা যতোই প্রভাবশালী হোক না কেন, সরকার থেকে কিন্তু কোনোরকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না।

সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ও সাবেক আইজিপির বিপুল সম্পদ জব্দের আদেশের মধ্যেই তাদের নিয়ে এ মন্তব্য করলেন সরকারের অন্যতম প্রভাবশালী এই নীতিনির্ধারক। 

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে এনে জেনারেল আজিজ আহমেদসহ তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ন করতে ভূমিকা রেখেছে।

এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজীরকে নিয়ে অনুসন্ধানে নেমে শত শত কোটি টাকার সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 

এরপর বেনজীর, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা স্থাবর-অস্থাবর বিপুল সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। তাদের জিজ্ঞাসাবাদে জন্য তলব করেছে দুদক।

সালমান এফ রহমান এদিন সচিবালয়ে কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সভায় যোগ দেন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। 

কলকাতায় খুন হওয়া এমপি আনোয়ারুল আজিম আনারকে নিয়ে এক প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, আমরা সবাই কিন্তু এ নিয়ে খুবই শকড। আপনারা জানেন ঘটনাটি তদন্তাধীন। 

‘তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয়, এর ওপর কমেন্ট (মন্তব্য) করা ঠিক হবে না,’ যোগ করেন তিনি। 

এদিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

আরবি
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (উপ-পরিচালক) মো. আকতারুল ইসলাম।  
১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। 
বহুল আলোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর