আজিজ ও বেনজীর কাণ্ডে বাহিনীর সম্মান ক্ষুণ্ণ: ফখরুল

আপডেট : ০৩ জুন ২০২৪, ০২:১৬ পিএম

দুর্নীতির দায়ে সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশপ্রধানের পালিয়ে থাকায় বাহিনীগুলোর সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশ এখন কঠিন সময় পার করছে। এই সরকার দেশের জন্য  জিয়াউর রহমানের অবদান অস্বীকার করে স্বাধীনতাকেই অস্বীকার করছে। 

সরকার ইতিহাস বিকৃত করে নতুন প্রজন্মকে বোকা বানিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায় বলেও মন্তব্য করেন তিনি। 

এসময় সরকারবিরোধী আন্দোলনে সবাইকে অংশ নেয়ার আহবান জানান মির্জা ফখরুল বলেন, চূড়ান্ত বিজয় অর্জনে সবাই সুসংগঠিত হতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা হবে। 

তিনি বলেন, যতো চেষ্টা করুক জিয়ার রহমান ও বেগম জিয়াকে খাটো করা যাবে না।আওয়ামী লীগ ১৯৭৫ আগেও নারীদের ওপর নির্যাতন করেছে এখনও করছে। গেলো ১৫ বছরে দানবের শাসন করে অর্থনীতিকে লুট করে ফোকলা করে দিয়েছে এই সরকার। সব মানুষ যখন বেরিয়ে আসবে তখন বিপ্লব হবে।

ফখরুল বলেন, মানুষ সন্তানকে দুধ কিনে দিতে পারে না, অন্যদিকে ৫০ লাখ টাকা দিয়ে কেউ কেউ গরু কিনছেন। অর্থনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে গরিব আরও গরিব হচ্ছে। 

আওয়ামী লীগ গেলো ১৫ বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশট ধ্বংস করে ফেলেছে।সুষ্ঠু নির্বাচন দিলে ১০টি আসনের বেশি আসন পাবেনা, সেই ভয়েই সুষ্ঠু নির্বাচন দিতে তারা ভয় পায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

একাত্তর/এসি
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
বর্তমান সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে পরাজিত শক্তিদের চক্রান্ত ও ষড়যন্ত্র এখনও চলমান রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যেকোনো ধরনের অপতৎপরতা রুখে...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর