বাজেট ব্রিফকেসের রহস্য কী?

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:৪৪ পিএম

প্রতিবছরই বাজেট পেশ করার দিন সরকারের অর্থমন্ত্রী হাতে এক লাল ব্রিফকেস নিয়ে আসেন। যা প্রতিবছরই পুনরাবৃত্তি হতে দেখছি আমরা। 

কি কি থাকে এই ব্রিফকেসে? কোথা থেকে এলো এই লাল ব্রিফকেস রীতি? 

প্রতিবছর জুনের প্রথম সপ্তাহে ঘোষণা হয় দেশের পরবর্তী অর্থবছরের আয় ও ব্যয়ের হিসেব পরিকল্পনা। আর একমাত্র সেই দিনেই বাজেট পেশের সময় সরকারের অর্থমন্ত্রীর হাতে থাকে একটি লাল ব্রিফকেস। অর্থমন্ত্রী বদলালেও রয়ে যায় এই ব্রিফকেস রীতি। 

নানা দেশের অর্থমন্ত্রীরা বাজেট উপস্থাপনের দিন এই ব্রিফকেস রীতি পালন করেন। রঙ বদলালেও রয়ে যায় ব্রিফকেস। 

ব্রিফকেসের যাত্রাটা শুরু হয় উনিশ শতকে যুক্তরাজ্যে। ১৮৬০ সালে ব্রিটেনের বাজেটপ্রধান উইলিয়াম ই গ্ল্যাডস্টোন লাল একটি স্যুটকেসে করে বাজেট সংক্রান্ত নথিপত্র নিয়ে আসেন। পরবর্তিতে বহু সরকারের আমলেই এই ব্রিফকেস ব্যবহার হয়। 

বাজেট শব্দের সাথে এই ব্রিফকেস শব্দের একটি যোগসূত্র রয়েছে। বাজেট শব্দটি এসেছে পুরনো ফরাসি শব্দ ‘ব্যুজেট (বোগেট)’ থেকে। ব্যুজেটের অর্থ হলো, থলে বা ব্যাগ। আগের সময়ে থলেতে ভরে দেশের আয়-ব্যয়ের হিসাব আইনসভা বা সংসদে আনা হতো বলে একে ‘বাজেট’ নামে অভিহিত করা হয়।

বাংলাদেশের বাজেট প্রস্তাবে ব্রিফকেসের ব্যবহারের তথ্য পাওয়া যায় আকবর আলি খানের ‘বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি’ বইয়ে। বইটিতে উল্লেখ রয়েছে যে, শিল্পবিপ্লবের পর ইংল্যান্ডের অর্থনীতি অনেক বড় হয়ে যায়। বাজেটবিষয়ক প্রস্তাবগুলো শুধু একটা মানিব্যাগে সংকুলান করা সম্ভব হচ্ছিল না। ফলে জায়গা পায় ব্রিফকেস রীতি।

বইটিতে ব্রিফকেস ব্যবহারের আরেকটি কারণ বলা হয় বাজেটে নেয়া সিদ্ধান্তগুলোর গোপনীয়তা রক্ষা। তবে ব্যাতিক্রম কিছু করেছিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১ সালে। ব্রিফকেসের প্রথা ভেঙে লাল মোড়কে মোড়ানো ট্যাবলেট নিয়ে সংসদে বাজেট বক্তৃতা দেন তিনি।

আমাদের দেশের ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য এবার প্রথমবারের মত বাজেট উপস্থাপন করবেন আবুল হাসান মাহমুদ আলী। এবারও কি তিনি আগের অর্থমন্ত্রীদের মতই লাল ব্রিফকেস নিয়ে আসবেন নাকি ডিজিটাল বাংলাদেশের অর্জনের উদাহরণ হিসেবে নিয়ে আসবেন কোন ইলেক্ট্রনিক্স ডিভাইস?

 

এআর
যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে নবম পে স্কেল বাস্তবায়নের। এরই মধ্যে বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার গড়ে বেতন বাড়তে পারে শতভাগ পর্যন্ত এবং প্রথম ধাপে...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর