ইতালি দূতাবাসে আর কতোদিন আটকে থাকবে পাসপোর্ট?

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:২০ পিএম

২০ হাজার ভিসা প্রত্যাশীর পাসপোর্ট আটকে আছে বাংলাদেশের ইতালিয়ান দূতাবাসে। এমন তথ্য একাত্তরকে জানিয়ে রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, প্রতিদিন একশ'র বেশি ভিসা দেবার ক্ষমতা নেই তার দূতাবাসের। তাই গত বছর থেকে অপেক্ষায় থাকা বাংলাদেশিরা দ্রুত ফেরত পাচ্ছেন না তাদের পাসপোর্ট। 

বরিশালের আজিজ প্রতি মাসেই ঢাকায় আসেন ভিসার খবর নিতে। গেলো বছর আগস্টে ইতালির কাজের অনুমোদন অর্থাৎ নুলাস্তাসহ পাসপোর্ট তিনি জমা দিয়েছেন দূতাবাসের অনুমোদিত এজেন্সি ভিএফএস এর কাছে। কিন্তু এখনো পাননি কোনো সদুত্তর। 

কবে পাবেন পাসপোর্ট আর সুযোগ হবে ইতালি যাবার তা জানতে প্রতিদিন এমন অনেকেই আসেন গুলশানের ভিএফএস অফিসের সামনে। 

মূলত ভিসা প্রত্যাশীরা ঢাকা সিলেট এবং চট্টগ্রামে ভিএফএসের এপয়েনমেন্টের মাধ্যমে প্রয়োজনীয় কাগজ জমা দেন। কেন ভিসা পেতে দেরি হচ্ছে এমন প্রশ্নে রাষ্ট্রদূত একাত্তরকে বলেন, নিজেদের সীমাবদ্ধতার কথা। 

ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বলেন, মূলত পাঁচ কারণে ভিসা দিতে দেরি হচ্ছে। জমা দেয়া পাঁচটি নুলাস্তার মধ্যে একটি সঠিক নয়। যা যাচাই বাছাই করতে সময় দরকার। গেলো বছর জুলাইয়ের পর আবেদনের সংখ্যাটা এতোটাই বাড়ে যে আমাদের লোকবল এটি সামাল দিতে পারছে না। মধ্যস্বত্বভোগীরা বড় অঙ্কের টাকা নিয়ে মিথ্যা স্বপ্ন দেখান প্রবাসীদের। কাজের ভিসা ছাড়াও অন্যান্য ভিসার চাপও বেড়েছে। 

রাষ্ট্রদূত বলেন, ইতালি সরকারকে কর্মী সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। 

তিনি আরও বলেন, আমি দুঃখিত দেরি হবার জন্য। এখানে ভিএফএস গ্লোবালে কিছু করার নেই। ভিসা আবেদনকারীরা যতোই আন্দোলন করুক এটি দূতাবাসের সমস্যা। প্রতিদিন ১০০ বেশি পাসপোর্ট দেয়া আমাদের পক্ষে সম্ভব নয়। 

বর্তমানে ইতালি যাবার জন্য মূল পাসপোর্ট জমা রাখতে হয় না। এছাড়া আবেদনের পরই কাজের অনুমোদনের মেয়াদ শেষ হয় না। 

আরবিএস
কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া ৩৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 
আমেরিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ওয়াশিংটনে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আন্তর্জাতিক অঙ্গনে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় বিশেষ অবদানের...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর