বাংলাদেশ সীমান্তে কৃষকের বুকে বিএসএফের গুলি

আপডেট : ০৭ জুন ২০২৪, ১০:১৪ পিএম

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশের ভেতরে ফসলের মাঠে কাজ করা এক কৃষকের ওপর গুলি চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলার হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। 

আহত কৃষকের নাম  আলতাফ হোসেন (৫৩)। তিনি ওই এলাকার বাচ্চু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, মাঠে কাজ করার সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা আলতাফকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে রংপুর রমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তার জানান, খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে বলেন, খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

তবে এ নিয়ে বিজিবি রংপুর-৬১ এর তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

একাত্তর/এসি
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিখোঁজের আট দিন পর এক বাংলাদেশি যুবকের মরদেহ পাওয়া গেছে। পরে গোপনে মরদেহটি দাফন করতে গেলে খবর পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর