বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে সাত মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০২৪, ০৯:২৫ পিএম

বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে শিশুসহ সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে আলাদা এ দুর্ঘটনাগুলো ঘটে।

নওগাঁ

নওগাঁয় আলাদা জায়গায় বজ্রপাতে এক নারীসহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেলে জেলার পত্নীতলা ও মান্দা উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
 
নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার উপজেলার পাটিচড়া ইউনিয়নের নাগরগোলা গ্রামের দিশা মণ্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৫৫), একই উপজেলার গাহন গ্রামের আব্দুল হামিদের স্ত্রী মনিকা খাতুন (৩৪) এবং মান্দা উপজেলার ভোলাম গ্রামের ফইমদ্দিন মণ্ডলের ছেলে শামসুল আলম (৩৪)।

স্থানীয়দের বরাতে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, উপজেলায় বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়। গাহন গ্রামে মনিকা খাতুনের বাড়ির পাশে একটি তালগাছে গরু বাধা ছিলো । সেই গরু আনতে গিয়ে হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আর বৃষ্টিতে খাদেমুল ইসলাম নাগরগোলা গ্রামের মাঠ থেকে বাড়িতে আসার সময় বাড়ির পাশে একটি তেঁতুল গাছের নিচে দাঁড়ান। সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে ঘনাস্থলেই তিনিও নিহত হন।

এদিকে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, বিকেলে বাড়ির পাশে একটি মাঠে কাজ করছিলেন শামসুল আলম। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। উদ্ধার করে উপজেলা স্বস্থ্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাটোর

নাটোরের নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার দুপুর দেড়টার দিকে জেলার নলডাঙ্গা উপজেলার কোমরপুর এলাকায় বারনই নদী এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মো. কামরুল হোসেন (৩৫)। তিনি উপজেলার কোমরপুর গ্রামের মো. লুৎফর রহমানের ছেলে। আহত মজনু (৪০)। তিনি একই গ্রামের আহমদ আলীর ছেলে।

ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এসএম আশরাফুজ্জামান মিঠু জানান, দুপুর দেড়টার দিকে মজনু ও কামরুল গ্রামের গোরস্থান সংলগ্ন বারনই নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই  কামরুলের মৃত্যু হয় আর আহত হন মজনু।

খবর পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ঘটনাস্থল থেকে  কামরুলের মরদেহ এবং আহত মজনুকে উদ্ধার করেন। বর্তমানে মজনু চিকিৎসাধীন রয়েছেন।

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মনোয়ারুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জে আলাদা বজ্রপাতের ঘটনায় তিন জনের মৃত্যুর খবর পাওয়া গছে। শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার  শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে। 

শিবগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আজিজুল ইসলাম আজু জানান, বেলা তিনটার দিকে আম বাগানে দাঁড়িয়ে ছিলেন গৃহবধূ ববি বোকত (২২)। এসময় বজ্রপাতে তিনি জ্ঞান হারান। উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক জানান, দক্ষিণ পাকা ইসমাইল মাস্টারের পাড়ায় একই সময় নিজ বাড়িতে গোসল করছিল তৃতীয় শ্রেণির ছাত্রী কবিতা খাতুন (১১)। বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

অন্যদিকে ভোলাহাটে আম বাগানে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে আমেনা খাতুন নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটির পিতা এসলাম আলী জানান, উপজেলার বড়গাছি গ্রামের হঠাৎপাড়া এলাকার একটি আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে মেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। 

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের আলাদা স্থানে পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় এক দিন নিখোঁজ থাকার পর এক গৃহশিক্ষকের বস্তাবন্দী মরদেহ ছাত্রের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পৌর এলাকার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর