মোদীকে অভিনন্দন জানালেন ইলন মাস্ক

আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৩৪ এএম

ভারতের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন টেসলা এবং স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক। 

শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পোস্টে মোদিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্স পোস্টে মাস্ক বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে জানাই অভিনন্দন! আমরা ভারতে বিনিয়োগ করতে আগ্রহী।’

চলতি বছরের শেষের দিকে মাস্ক ভারত সফর করবেন বলে জানিয়েছেন। এ সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে ইলন মাস্ক গত বছরের জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় ভারতীয় কোম্পানি স্যাটেলাইট কমিউনিকেশন সার্ভিস স্টারলিংকের সঙ্গে মাস্কের টেসলা কোম্পানি শিগগিরই ভারতের বাজারে প্রবেশ করবে বলে জানিয়ে ছিলেন। এছাড়াও টেসলা কোম্পানির গাড়ি আমদানির শুল্ক কমানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি।

এআর
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী...
পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতময় পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর দ্য হিন্দুর।
রাষ্ট্রপ্রধানদের সফরের সাধারণ প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদী প্রায়ই বিশ্বনেতাদের সঙ্গে একই গাড়িতে সফর করেন। এটি শুধু তাঁদের ব্যক্তিগত সুসম্পর্কই নয়, বরং ভারতের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বের...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর