নারায়ণগঞ্জে জেএমবির দুই জঙ্গির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ১০ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম

জেলার রূপগঞ্জে অপতৎপরতা ও সহিংস ঘটনা সৃষ্টির সময় গ্রেপ্তার নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- বরগুনার বান্দরগাছিয়া এলাকার তানভীর, ওরফে মেহেদী, ওরফে আবীর, ওরফে মুশফিক ও রংপুরের কোতয়ালীর মাহিগঞ্জ এলাকার জহুরুল ইসলাম, ওরফে জাহিদ, ওরফে বাদল। তারা জেএমবির সুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

তাদের মধ্যে তানভীরের দায়িত্ব ছিল বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া। আর জহুরুল ইসলামের দায়িত্ব ছিল নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার দায়িত্বশীল হিসেবে কাজ করা। 

সোমবার দুপুরে আসামিদের উপস্থিতে অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ আক্তারুজ্জামান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, ২০০৯ সালের ২৫ অক্টোবর রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জ থানার দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর