নেত্রকোনায় মাছে খামারের আড়ালে একটি জঙ্গি আস্তানায় ২৯ ঘণ্টার অভিযানে বিদেশি পিস্তল, গুলিসহ ৮০ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে চার জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ে করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুরের সন্ত্রাস দমন আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, নেত্রকোনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিছুর আশেকিন বাদি হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে মামলাটি দায়ের করেন।
এর আগে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া গ্রামে ওই মাছের খামারে জঙ্গি আস্তানা থেকে পিস্তল, গুলি, ল্যাপটপ, ওয়াকিটকি, মোবাইল, রামদা, জিহাদি বইসহ ৮০ ধরণের মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে অভিযানের সময় দুইটি শক্তিশালী আইআইডি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করা হয়েছে।

তার আগে শনিবার দুপুরে বাড়িটি ঘিরে অভিযানে নামে পুলিশ। পরে সেখানে পুলিশের এন্টিটেরোরিজম, সোয়াট, বোম ডিসপোজাল টিমসহ বিভিন্ন ইউনিটের দেড় শতাধিক পুলিশ অভিযানে অংশ নেয়।
রোববার বিকাল পৌনে ছয়টার দিকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন অভিযান সম্পন্নের ঘোষণা দিয়ে জানান, এটি জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবির।
প্রায় তিন একর জমিতে থাকা উঁচু প্রাচীর দেওয়া বাড়ি জঙ্গিরা বেশ কিছুদিন দরে বসবাস ও ব্যবহার করে আসছিল।
গাইবান্ধায় স্কুলে ঢুকে অতর্কিত ছুরিকাঘাতে আহত পাঁচ