আবারও ঢাকায় গান শোনাতে আসছেন নচিকেতা

আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৩৫ পিএম

ঢাকার শ্রোতাদের আবারও গান শোনাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আগামী ২৬ জুলাই ‘আজব কারখানা’র আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’।

সম্প্রতি ‘আজব কারখানা’র ফেসবুক পেজে জানানো হয় এই কনসার্টে নচিকেতার সঙ্গে থাকবেন জয় শাহরিয়ার। 

সংগীতজীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর নভেম্বরে ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা। 

কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নচিকেতা লাইভ ইন ঢাকা’ শীর্ষক আয়োজনটি ভালোই সাড়া ফেলেছিল। সেদিন রাত আটটায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই ছিল দর্শকের উপস্থিতি। ওই কনসার্টে নচিকেতার সঙ্গে গেয়েছিলেন জয় শাহরিয়ার। নচিকেতা গানের মধ্য দিয়ে জানিয়েছিলেন যুদ্ধ বন্ধের আহবান।

নব্বইয়ের দশকে নচিকেতা ছিলেন সংগীতপ্রেমীদের হৃদয়স্পন্দন । তখন চিরায়িত বাংলা গানের সংজ্ঞাটাই যেন বদলে দিয়েছিলেন তিনি। তার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’ ১৯৯৩ সালের ১৪ আগস্ট প্রকাশ পায়। তার লেখা গানে উঠে এসেছিল গভীর জীবনবোধ ও সাধারণ মানুষের মনের কথা।

অসাধারণ কিছু গানের রচয়িতা ও সুরস্রষ্টা গুণী এই শিল্পীর গান এক অন্যরকম উম্মাদনা ও মাদকতায় ভরা। ‘সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা’, ‘যখন সময় থমকে দাঁড়ায়’,‘দেখে যা,যা অণির্বাণ’, ‘অন্তবিহীন পথ চলা এ জীবন’, ‘এই বেশ ভাল আছি’ আমি সরকারি কর্মচারী, ‘আমি ভবঘুরেই হবো এটাই আমার অ্যাম্বিশন’ ‘আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম’, ইত্যাদি। 

একাত্তর/এনএন/এসি
বাংলা সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার হার্টের সমস্যা নিয়ে জরুরি ভিত্তিতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। খবর ছড়িয়ে পড়ার...
এ প্রজন্মের তরুণ গীতিকার আমিনুল ইসলাম মিন্টুর লেখা ‘আসবো না আর ফিরে’ শিরোনামের একটি গান গেয়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী নচিকেতা। গানটির সুর ও সংগীত করেছেন পল্লব গৌতম। সম্প্রতি প্রকাশ হয়েছে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর