লঞ্চের টিকেটের জন্য নেই সেই চিরচেনা হাহাকার

আপডেট : ১৩ জুন ২০২৪, ০৬:২২ পিএম

দুই বছর ধরেই ঈদের সময় ঢাকা-বরিশাল লঞ্চের টিকেটের জন্য চিরচেনা সেই হাহাকার নেই। কেবিনের টিকেট মিলছে অনেকটা সহজেই। এর মধ্যে জ্বালানী তেলের দাম বাড়লেও বাড়েনি টিকেটের দাম।

একসময় নৌপথে ঈদযাত্রায় ঢাকা-বরিশাল লঞ্চের কেবিনের টিকেট ছিল যেনো সোনার হরিণ। এক-ওকে ধরাধরি করেও মিলতো না টিকেট। এখন আর সেই দিন নেই।

পদ্মা সেতু চালুর পর লঞ্চের টিকেট পেতে আর যুদ্ধ করতে হয় না। ঈদের আগে ছুটির কয়েকদিন ছাড়া সহজেই পাওয়া যায় কেবিনের টিকেট।

লঞ্চ যাত্রীরা জানালেন, পদ্মা সেতু হওয়ার পূর্বে দুই সপ্তাহ আগে থেকে চেষ্টা করেও লঞ্চের কেবিনের টিকিট পাওয়া দুষ্কর ছিলো। আর ডেকে ছিলো গাদাগাদি ভিড়। এখন সে চিত্র বদলেছে। 

লঞ্চের টিকেট ক্লার্করা জানালেন, এবার ঈদ এবং ঈদ পরবর্তী নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য টিকেটের চাহিদা বেশি। এজন্য এক সপ্তাহ আগে থেকেই কেবিনের টিকেট দিচ্ছেন তারা। 

জ্বালানি তেলের দাম বাড়লেও বাসের সাথে পাল্লা দিয়ে যাত্রী ধরে রাখতে লঞ্চের ভাড়া বাড়াননি মালিকরা। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যবসা টিকিয়ে রাখা কঠিন বলে জানান তারা।

লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউজ্জামান বাদল জানান, নৌপথে ঈদে ঘরমুখী মানুষের সুবিধার্থে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা ঠিক, পদ্মা সেতুর কারণে নৌপথের যাত্রী অনেক কমে গেছে।

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেছেন, এবারও যাত্রীদের নিরাপদ যাত্রায় সব ধরণের ব্যবস্থা নিয়েছেন। যাত্রীদের চাহিদার ওপর নির্ভর করে বাড়তি লঞ্চের ব্যবস্থা করা হবে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে বিশেষ লঞ্চ চলাচল শুরু করছে বৃহস্পতিবার থেকে। দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে চলাচলের জন্য প্রস্তুত রাখা হয়েছে শতাধিক লঞ্চ। আর এবারের ঈদযাত্রায় ঢাকা-বরিশাল রুটে চলাচল করবে স্পেশাল সার্ভিসের আটটি লঞ্চ।

 

একাত্তর/জো
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর