পণ্যবোঝাই জাহাজ পাঠানো হলো সেন্টমার্টিনে

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৪:৩১ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে প্রায় এক সপ্তাহ ধরে নৌ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপে খাদ্য ও নিত্যপণ্যের সংকটে দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রায় দেড়শ মেট্রিক টন খাদ্য পণ্য নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে 'এমভি বারো আউলিয়া' জাহাজ। 

শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে খাদ্য পণ্য পাঠানো হয় দ্বীপটিতে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের ৭৫ মেট্রিক টন খাদ্য পণ্য, কোরবানির জন্য পাঁচটি গরু ও ৩০০ প্যাকেট শুকনো খাবার পাঠানো হচ্ছে। চিকিৎসা সামগ্রী ও তিনজন মিডওয়াইফও দ্বীপটিতে যাচ্ছেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের মালামালসহ প্রায় দেড়শ মেট্রিক টন খাদ্য পণ্য যাচ্ছে, যা দিয়ে এক মাসের সংকট কাটবে।

তিনি আরও বলেন, দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হচ্ছে। দ্বীপ থেকে বিভিন্ন কাজে কক্সবাজারে এসে আটকে পড়া অনেক বাসিন্দাও এই জাহাজে করে সেন্টমার্টিন ফিরে যাবেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সাত দিন পর বিজিবি ও কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্টমার্টিন থেকে তিনটি ট্রলারে করে দুই শতাধিক হোটেল শ্রমিক, শ্রমিক ও সাধারণ মানুষ টেকনাফ পৌঁছান। এ সময় টেকনাফ থেকে চারটি ট্রলারে করে তিন শতাধিক লোক সেন্টমার্টিনে ফিরে যান। বাকিরা আজ খাদ্যের জাহাজে ফিরবেন।

২০২০ সালের ৮ নভেম্বর মিয়ানমারের পার্লামেন্টারি নির্বাচনে অং সান সুচির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ৪১২ আসনের মধ্যে ৩৪৬টিতে জয় পায়। কিন্তু অধিবেশন শুরুর প্রাক্কালে তাকে ক্ষমতাচ্যুত করে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করেছে দেশটির সেনাবাহিনী।

২০২১ সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে তাদের নিপীড়ন-নির্যাতন ও হামলায় অন্তত সাড়ে চার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। বন্দী করা হয়েছে ২৫ হাজার মানুষকে। জান্তা বাহিনীর নৃশংস হামলায় মিয়ানমার জুড়ে অন্তত ৭৮ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

এ পরিস্থিতিতে আরাকান আর্মিসহ দেশটির একাধিক বিদ্রোহী সংগঠন জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই শুরু করে। এর ফলে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।    

মিয়ানমারের রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির মধ্যে গত ফেব্রুয়ারি মাস থেকে যুদ্ধ চলছে। যার আঁচ লেগেছে বাংলাদেশের সীমান্তের গ্রামগুলোতে।  

আরবিএস
কক্সবাজারের একটি পাহাড় থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা ওই এলাকার সক্রিয় অপহরণ ও ডাকাতি চক্রের সদস্য। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটি ২৭ দিন ধরে চিকিৎসাধীন ছিলো।
কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরাকান আর্মির ছোঁড়া গুলিতে বাংলাদেশি দুই কিশোর আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করেছে।
কান্না আর আতঙ্ক ভর করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের তেচ্ছীব্রিজ এলাকায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে গোলাগুলির শব্দ বন্ধ হলেও তাজা বুলেট এখনও পাওয়া যাচ্ছে এলাকাটির বিভিন্ন জায়গায়। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর