হুথি ক্ষেপণাস্ত্র হামলায় নাবিক গুরুতর আহত

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৫:০৫ পিএম

এডেন উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ইয়েমেনের হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার জাহাজটিতে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে হুথিরা। 

আহত নাবিককে চিকিৎসার জন্য অন্য জাহাজে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে, হামলার শিকার হওয়া ওই জাহাজটির নাম এমভি ভারবেনা। পালাউয়ের পতাকাবাহী জাহাজটি ইউক্রেনের মালিকানাধীন ও পোল্যান্ডের চালিত। হামলার পর জাহাজটির একটি অংশে আগুন ধরে যায়। ক্রু সদস্যরা তখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন।

পরে এক বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা লোহিত সাগরে দুইটি হুথি টহল নৌকা, একটি মনুষ্যবিহীন জাহাজ ও একটি ড্রোন ধ্বংস করেছে। সেগুলোকে ‘যুক্তরাষ্ট্র, জোট বাহিনী ও এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোর জন্য একটি আসন্ন হুমকি হিসবে চিহ্নিত করা’ হয়েছিল।

এর আগে, গত ২৪ ঘণ্টায় মধ্যে তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছিল হুথিরা। এর মধ্যে এমভি ভারবেনাও ছিল।

গাজা উপত্যকায় ফিলিস্তিনের  জনগণের ওপর সংঘটিত অপরাধের প্রতিশোধ নিতে এবং তাদের বিরুদ্ধে আমেরিকান-ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হুথিদের দাবি।

 

একাত্তর/জো
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে ওমান উপকূলের কাছে দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজ আটকা পড়ার খবর পাওয়া গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, জাহাজ দুটি এমন এক দুর্গম এলাকায়...
ইরান সম্প্রতি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এবার সুর পরিবর্তন করলো সৌদি আরব। ইরানের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে রিয়াদ তেহরানকে সোজা জানিয়ে দিয়েছে, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও তাদের জ্বালানি...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর