কঙ্গোতে নৌকা ডুবে নিহত অন্তত ৮০ 

আপডেট : ১৩ জুন ২০২৪, ১০:৪০ এএম

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) একটি নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার মাই-এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার (৪৩ মাইল) দূরের কোয়া নদীতে ওই দুর্ঘটনা ঘটে।

ভবিষ্যতে যেন এ ধরনের বিপর্যয় আর না ঘটে সেজন্য এসব ঘটনার পেছনের প্রকৃত কারণ তদন্তের জন্য আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক মাধ্যমে এক পোস্ট দেওয়া হয়। খবর আল জাজিরা’র।

এছাড়া কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন এবং ভুক্তভোগীদের পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাতে যাত্রার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অন্ধকারে কিছু দেখা না যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে।

কঙ্গোতে বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে অল্প কিছু পাকা রাস্তা রয়েছে। সেখানে বেশিরভাগ মানুষ নদী পথেই যাতায়াত করে থাকে। তাই মধ্য আফ্রিকার দেশটিতে নৌকাডুবির ঘটনা খুবই নৈমিত্তিক হয়ে উঠেছে। 

সেখানে ছোট বড়-নৌকা এবং জাহাজে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করার কারণেই বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে।

 

একাত্তর/জো
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সংস্থাটি জানিয়েছে, কঙ্গোর...
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আল-খুমসের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়ে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অনেকে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর