'এশিয়ায় সবচেয়ে বেশি মুনাফা দেয় বাংলাদেশের পুঁজিবাজার'

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:২২ এএম

বাংলাদেশের পুঁজিবাজার এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দেয়। শুধু তাই নয়, এদেশে শিল্প স্থাপন করে এশিয়ার বড় বড় বাজারে সহজে পণ্য রপ্তানীর সুযোগও রয়েছে। তাই মার্কিনি ও প্রবাসী বাংলাদেশীদের এখানে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াত উল ইসলাম। 

বুধবার (২৮ জুলাই) ওয়াশিংটনে ইনভেস্টমেন্ট রোড-শোতে তারা এসব কথা বলেন। 

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পুঁজিবাজার ও বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ আকর্ষণে  ধারাবাহিক রোড-শো আয়োজন করছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন। এরই অংশ হিসেবে বুধবার ওয়াশিংটনের রিজ কার্লটন হোটেলে স্টেকহোল্ডার্সদের নিয়ে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা।

image


আলোচনার শুরুতেই বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম স্টেকহোল্ডারদের কাছে বাংলাদেশের অর্থনীতির শক্তিশালী দিকগুলো তুলে ধরেন। বাংলাদেশের নানা খাতে বিনিয়োগের সুযোগগুলোও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠনে প্রধান বক্তা ও প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বিনিয়োগকারীদের বলেন, বাংলাদেশে শিল্প স্থাপন করে ভারত ও চীন সহ এশিয়ার বিশাল বাজার সহজে পণ্য পাঠানোর সুযোগ রয়েছে।

ওয়াশিংটনে অনুষ্ঠিত এই সভায় প্রবাসী বাংলাদেশী এসেছিলেন অনেক। এই প্রবাসীদের অনেকেই স্বদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

নগদ, ওয়ালটন ও এমচ্যামের সহায়তায় এবার, যুক্তরাষ্ট্রের ৪ শহরে বিনিয়োগ সভার আয়োজন করছে বিএসইসি। এসব আয়োজন প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করতে পেরেছে।

একাত্তর/এআর

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে একজন স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কয়েক দশকের শত্রুতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে একটি বিধ্বংসী যুদ্ধের রূপ নিতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট...
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। ফলে দেশের গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্য তৈরি পোশাকের যুক্তরাষ্ট্রের বাজারে...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর