হজযাত্রীর মৃত্যুর সংখ্যা বেড়ে ৯২২, নিখোঁজ অনেকে

আপডেট : ২০ জুন ২০২৪, ০১:০০ পিএম

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে তীব্র দাবদাহে অসুস্থ হয়ে এবার এখনও পর্যন্ত ৯২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬০০ জনই মিশরের নাগরিক। এখন পর্যন্ত একক দেশ হিসেবে মৃতের সংখ্যায় সর্বোচ্চ মিশরের হজযাত্রী।

এদিকে, বহু হজযাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও কর্তৃপক্ষকে জানিয়েছেন তাদের স্বজনরা। খবর এএফপি’র।

তিউনিসিয়ার নাগরিক মোহাম্মদ জানান, তার স্ত্রী মাবরুকা বিনতে সালেম শুশানা শনিবার আরাফাত পর্বতে হজের আনুষ্ঠানিকতা শেষের পর থেকে নিখোঁজ। 
তিনি আরও জানান, গুশানা বৃদ্ধা নারী এবং খুব গরম অনুভব করছিল। আমি সব হাসপাতালে তার খোঁজ করেছি। এখন পর্যন্ত আমার কোনো খোঁজ পাইনি।

এদিকে, প্রাথমিকভাবে সৌদি আবারের হজ কর্তৃপক্ষকে তাদের নিখোঁজ ৮০ জন হজযাত্রীর তালিকা দিয়েছে জর্ডান, যাদের মধ্যে ২০ জনকে খুঁজে পাওয়া গেছে বলে পরে জানায় জর্ডানের কর্তৃপক্ষ। 

এশীয় এক কূটনীতিক বলেন, প্রায় ৬৮ ভারতীয় হজযাত্রী নিহত হয়েছেন। নিখোঁজের তালিকায় রয়েছে অনেকে। কিছু মৃত্যু প্রাকৃতিক কারণে হয়েছে এবং আর কিছু আবহাওয়ার কারণে বলেও জানান এ কূটনীতিক।

চলতি বছর হজ শুরু হয়েছে গত ১৪ জুন থেকে। সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সোমবার মক্কার তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

একাত্তর/জো
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর