ধর্ষণের জন্য নারীর পোশাক দায়ী নয়: ইমরান খান

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০৪:৪৭ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধর্ষণের জন্য কোনভাবেই ভুক্তভোগীর পোশাক দায়ী নয়। শুধুমাত্র ধর্ষকই এ অপরাধের জন্য দায়ী। 

মঙ্গলবার (১৭ জুলাই) এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। ধর্ষণ সম্পর্কে এর আগে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন ইমরান খান। 

গত এপ্রিলে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, নারীরা পর্দা না করার ফলে সমাজে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে। এ মন্তব্যের পর দেশ বিদেশের নানা মহলে সমালোচনার মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে ভিক্টিম ব্লেমিং এবং ধর্ষণকে উস্কানি দেওয়ার অভিযোগ করেন অনেকে। 

সেবার তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছিল বলে দাবি করেছিলেন তিনি। তার দাবি, তিনি শুধুমাত্র দেশে যৌন অপরাধের হার সার্বিকভাবে বেড়ে যাওয়ার কথা বলেছিলেন। 

আরও পড়ুন: উষ্ণ সম্পর্কের লক্ষ্যে চীন-তালেবান আলোচনা শুরু

তবে, এবার নিজের বুলি পালটেছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সাক্ষাৎকারে তিনি বলেন, একজন নারী যত খোলামেলা পোশাকই পরুক না কেন, ধর্ষণের জন্য যে ব্যক্তি ধর্ষণ করেছে শুধুমাত্র সেই দায়ী। এর জন্য কখনই সেই নারী দায়ী নয়। 

পর্দা করার ব্যাপারে তিনি বলেন, পর্দা শুধু পোশাকেই সীমাবদ্ধ নয়। নারী ও পুরুষ উভয়কেই সমাজে প্রলোভন দমন করার জন্য পর্দা করতে হবে। 

২০১৮ সালের এক জরিপে দেখা গেছে, নারীর প্রতি সহিংসতার দিক থেকে পাকিস্তান বিশ্বের ষষ্ঠ বিপজ্জনক দেশ। 


একাত্তর/এসজে 

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর