খালেদার হৃদযন্ত্রে পেসমেকার বসানো শুরু

আপডেট : ২৩ জুন ২০২৪, ০৬:৫১ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর কাজ শুরু হয়েছে।

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোববার খালেদা জিয়ার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। 

এদিকে ‘জীবন মৃত্যুর সন্ধিক্ষণে’ থাকা খালেদা জিয়ার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য মিলাদ মাহফিলে অংশ নিয়ে তিনি আরও বলেন, মেডিকেল বোর্ড বারবার বলেছে, এখানে তার ভালো চিকিৎসা করা সম্ভব না। শেখ হাসিনা ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা থেকে খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। 

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত পহেলা মে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। তখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করে একদিন পরেই বাসায় ফেরেন তিনি।

দুর্নীতির মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়া ২০১৭ সালের আট ফেব্রুয়ারি গ্রেপ্তার হন। করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়।

তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। মুক্তির শর্তের মধ্যে রয়েছে, তিনি বিদেশ গিয়ে চিকিৎসা নিতে পারবেন না।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

 

আরবি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। শোকসভায় সপরিবারে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি...
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর