সাপের কামড়ে একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনোম

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৫:০০ পিএম

এ বছর হঠাৎ করেই দেশজুড়ে বেড়েছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপদ্রপ। গেলো জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেবল রাজশাহী মেডিক্যাল কলেজেই এই সাপের কামড়ে চিকিৎসা নিয়ে ৫০ জন। এদের মধ্যে ৪৫ জন সুস্থ্য হলেও পাঁচ জন মারা গেছে। চিকিৎসকদের মতো, সাপের কামড়ে একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনোম।

চিকিৎসকরা বলছেন, রাসেলস ভাইপারের কামড়ে অ্যান্টিভেনোমের কার্যকারিতা অন্তত ৮০ শতাংশ। তবে অ্যান্টিভেনোম দেওয়ার পরও অন্তত ২০ শতাংশ রোগী মারা যায়। এর মূল কারণ, দেরিতে হাসপাতালে আসা। রাসেলস ভাইপারের বিষ মানুষের দেহের রক্তকে খুব দ্রুত জমাট বেঁধে ফলে। তাই যতো দ্রুত হাসপাতালে আনা যাবে রোগীর বাঁচার সম্ভাবনা ততো বাড়বে।  

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রাসেলস ভাইপারসহ বিষধর সাপের কামড়ে একমাত্র চিকিৎসা অ্যান্টিভেনোম। দেশে দুই ধরণের অ্যান্টিভেনোম দেয়া হয়। তার একটি দেশেই তৈরি, অন্যটি ভারতে থেকে আমদানি করা। এই অ্যান্টিভেনোমগুলো চার ধরণের বিষধর সাপের চিকিৎসায় ব্যবহৃত হয়। কিং কোবরা, রাসেল ভাইপার (চন্দ্রবোড়া), ক্রেট (শঙ্খিনী বা ভোতালেজ কেউটে বা ডোরা কাল কেউটে) ও  স-স্কেলড ভাইপার (বাংলাদেশে এই প্রজাতি নেই বললেই চলে)। 

অধিদপ্তরটির পরিচারক ডা. রোবেদ আমীন বলেন, অ্যান্টিভেনোম ৮০ ভাগ ক্ষেত্রে কাজ করছে। কিন্তু ২০ ভাগ ক্ষেত্রে যেটাকে আমার কাজ হচ্ছে না বলছি তার অবজারভেশনে দেখলাম, এর মূল কারণ হাসপাতালে রোগী দেরিতে আসা। যদি দ্রুত সাপে কাটা রোগীদের চিকিৎসা দেওয়া যেতো তাহলো হয়তো মৃত্যু হতো না।  

এখন পর্যন্ত দেশের ২৭টি জেলায় রাসেল ভাইপারের বিস্তার মিলেছে। সাপের বিস্তার ও রোগীর সংখ্যার ওপর ভিত্তি করে বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে এরিমধ্যে অ্যান্টিভেনোম পাঠানো হয়েছে। এ বিষয়ে জন সচেতনতায় স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসার আহবান জানালেন স্বাস্থ্যমন্ত্রী।  

তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্যদের অনুরোধ করবো, আক্রান্ত রোগীদের যতো দ্রুত হাসপাতালে আনার ব্যবস্থা করে দেবেন। কেননা হাসপাতালে রোগীরা দ্রুত এলো তাদের কোনো ক্ষতি হবে না। 

সাধারণ সাপের কামড়ে  দুই থেকে তিন ডোজের অ্যান্টিভেনোমেই রোগী সুস্থ হয়। তবে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের ক্ষেত্রে এর আট থেকে ৯ ডোজ পর্যন্ত প্রয়োজন পড়ে। 

 

একাত্তর/এসি
দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। ভাইরাসের মোট চারটি ধরনের (সেরোটাইপ) মধ্যে এবার মূলত ডেন-৩ এবং ডেন-২ এর মিশ্র উপস্থিতি বা সহ-অবস্থান দেখা গেছে সংক্রমিতদের শরীরে। সরকারি রোগতত্ত্ব, রোগ...
মধুর ‘মা’ ডাক শোনার জন্য একজন নারীকে কতোটা জীবনের ঝুঁকি নিতে হয়, তা পৃথিবীর সব মায়েরাই জানেন। কিন্তু বাংলাদেশের দুর্গম চরাঞ্চলগুলোতে এই ঝুঁকি যেন দ্বিগুণ। যমুনার উত্তাল ঢেউ আর বালুচরের দীর্ঘ পথ...
শীত আসলেই প্রতিবার বাড়ে বায়ু দূষণ। এবারও বাড়ছে। প্রায় দিনই বিশ্বে বায়ু দূষণের নতুন রেকর্ড করছে বাংলাদেশ। বায়ু দূষণ নিয়ন্ত্রণ ব্যাপক কর্মযজ্ঞ, পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে সম্ভব নয় বলেও জানাচ্ছে...
আগামী জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকতে পারে বলে শংকা কীটতত্ত্ববিদদের। নভেম্বরেও এই রোগে শনাক্ত ও মৃত্যু উচ্চহারে হতে পারে বলেই জানান তারা। সেপ্টেম্বরি-অক্টোবর মাসে থেমে থেমে বৃষ্টি ও এডিস মশা...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর