জালে আটকা পাঁচ ফুটের রাসেল ভাইপার দেখতে ভিড়

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৬:১১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার সাগর তীরবর্তী গ্রামে কৃষকের জালে আটকা পড়া প্রায় পাঁচ ফুট লম্বা বিষধর রাসেল ভাইপার সাপ দেখতে ভিড় করছে শত শত গ্রামবাসী। সোমবার সকাল ১১টার দিকে ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামের এক কৃষক জালে পেঁচানো অবস্থায় সাপটি লাঠি দিয়ে চেপে ধরে ফেলে। এসময় লাঠির আঘাতে সাপটির মাথা থেঁতলে যায়। পরবর্তীতে কৃষক সাপটিকে একটি প্লাস্টিকের কৌটায় আটকে রাখেন।

এদিকে, দেশজুড়ে আলোচিত এ বিষধর সাপ আটকের খবর পেয়ে শত শত গ্রামবাসী সাপটি দেখতে ভিড় জমায়। 

স্থানীয়রা বলেন, সাপ আতঙ্কে এখন গোটা উপকূলের মানুষ। অনেকে রাসেল ভাইপারের কথা বলে গত এক সপ্তাহে অন্তত ১০টি নির্বিষ সাপ মেরে ফেলছে। তাই উদ্ধার সাপটি সত্যিই রাসেল ভাইপার কিনা, তাই দেখতে এসেছেন বলে জানান উৎসুক জনতা। 

সাপ উদ্ধার করা কৃষক নুর হাওলাদার বলেন, সাপের ফোঁসফোঁস শব্দ শুনে তিনি কাছে গিয়ে জালে আটকা পড়া অবস্থায় সাপটি দেখতে পান। এরপর লাঠি দিয়ে চেপে ধরে সাপটিকে কৌটায় আটকে রাখেন তিনি।

কলাপাড়ায় কর্মরত সর্প দংশন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুজ্জামান সৈকত জানান, জুন মাসে কলাপাড়ায় হঠাৎ করে সাপের কামড়ের শিকার রোগী বাড়ছে। ইতোমধ্যে ১২ জন সাপে-কাটা রোগী কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

একাত্তর/জো
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর