আঙুর চাষে নওগাঁতে পথ দেখাচ্ছেন আজাদ

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৮:৫৫ পিএম

আঙুর ফল বিদেশি হলেও এদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয়। রোগী থেকে শুরু করে অতিথির বাড়িতে বেড়াতে যাওয়ার সময় আঙুর কিনে যাওয়া চল এই জনপদে বহু পুরনো। কারণ আঙুর স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু এই আঙুর ফল বাংলাদেশকে আনতে হয় বিদেশ থেকে আমদানি করে।

বিদেশ থেকে আসে বলে আঙুর ফলের দামও বেশি। তাই দেশে আঙুর চাষের চেষ্টা চলছে অনেক দিন ধরে। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় এ ফলটির পরীক্ষামূলক চাষে সফল হয়েছেন নওগাঁ জেলার একজন উদ্যোক্তা আবুল কালাম আজাদ। তার আঙুর বাগানের লতায় লতায় এখন ঝুলছে আঙুর।

আবুল কালাম আজাদ দিনাজপুরের একজনের সহায়তায় বেশ কয়েকটি উন্নত জাতের চারা সংগ্রহ করে নিজের পাঁচ শতাংশ জমিতে রোপণ করেছেন। এরইমধ্যে সুমিষ্ট ফল এসেছে বাগানে। এতে আরও বেশি উৎসাহী হয়ে আরো ১৫ শতাংশ নতুন জমিকে আঙুর চাষের জন্য প্রস্তুত করেছেন। 

আঙুর অনেক রসালো আর সুমিষ্ট হবার কারণে এই ফল চাষে নিতে হয় বাড়তি সতর্কতা। পাখি বা অন্য কোনো প্রাণী যেন ফল নষ্ট করতে না পারে সেজন্য বাগানের চারপাশে নেটজাল দিয়ে ঘিরে রাখায় হয়। তাপমাত্রা ঠিক রাখততে বাগানের ওপরের দিকে নেটজাল ও পলিনেটের ব্যবস্থাও রাখতে হয়।

উদ্যোক্তা আজাদ জানান এই বছর তিনি ঘুরতে আসা দর্শনার্থীদের বিনামূল্যে আঙুর ফল খাওয়াবেন। একটি আঙুর গাছ থেকে কমপক্ষে ২০ বছর ফল পাওয়া যাবে। প্রতি ছয় মাস পর পর আঙুর পাওয়া যায়।  এ বছর বাগানে বিভিন্ন জাতের ও স্বাদের আঙুর চাষ করেছেন। এরমধ্যে একটি সিডলেস প্রজাতিও আছে।

আঙুর ফল দেখতে আশপাশ থেকে অনেকেই যান আজাদের বাগানে। সেখানে গিয়ে সরাসরি গাছ থেকে পারা আঙুর ফলের স্বাদ নেন তারা। আঙুরফল খাবার পর বেশিরভাগ দর্শণার্থীই জানালেন, আজাদের বাগানের আঙুর ফল সত্যিই সুস্বাদু এবং মিষ্টি। এই বাগান দেখে অনেকেই উৎসাহী আঙুর চাষে।

নওগাঁর কৃষি কর্মকর্তা খলিলুর রহমান জানান, এই জেলার মাটি আঙুর চাষের উপযোগী। আজাদের বাগানটি তিনি ঘুরেও দেখেছেন। আঙুর চাষে এই জেলাকে পথ দেখাচ্ছেন আজাদ। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার কথাও জানিয়েছে এই কর্মকর্তা।

 

এআরএস/এআর
শেরপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে চাষ হয়েছে আঙ্গুর ফল। ভারত থেকে চারা সংগ্রহ করে নিজের ১৫ শতাংশ জমিতে রোপণ করেছেন উদ্যোক্তা জলিল মিয়া। এরইমধ্যে সুমিষ্ট ফল এসেছে বাগানে। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর