আমবাগানে শ্রমিকরা পিটিয়ে মারলো রাসেল ভাইপার

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৭:৫৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট এলাকার একটি আমবাগানে রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। পরে তা পিটিয়ে মেরে ফেলে ওই বাগানের শ্রমিকরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আমবাগানের মালিক মিজানুর রহমান জানান, শ্রমিকরা বাগানে আম পাড়ছিল। এসময় হঠাৎ তারা সাপটিকে দেখতে পায়। পরে তারা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে। 

এ বিষয়ে ভোলাহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিস কুমার দেবনাথ জানান, যেহেতু ভোলাহাটে মহানন্দা নদী আছে এবং এই নদীটির পদ্মা নদীর সাথে সংযোগ রয়েছে, তাই রাসেল ভাইপার সাপ ভেসে আসতে পারে। আর সাপটি বরেন্দ্র অঞ্চলে আগে থেকেই ছিলো বলেও জানান তিনি।

ভোলাহাট উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম জানান, যেহেতু এই অঞ্চলটি ভারত সীমান্তঘেঁষা আর ওই এলাকায় অনেক ঝোপঝাড় রয়েছে, সেখান থেকেও রাসেল ভাইপার আসতে পারে, নদী দিয়েও ভেসে আসতে পারে। এসময় তিনি কৃষকদের লাঠি হাতে নিয়ে ও রাতের বেলা টর্চ হাতে নিয়ে চলাচলের পরামর্শ দেন তিনি।

 

একাত্তর/জো
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর