ক্রিকেট দলে এবার কে হচ্ছে বলির পাঠা?

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৪১ পিএম

সবাই জয় চান, কেবল বাংলাদেশের ক্রিকেটাররা ছাড়া। আরো একটা টুর্নামেন্ট আরো একটা ব্যর্থতার গল্প। ১৭ বছর পর সুপার এইটে উঠেও টুর্নামেন্ট টাইগাররা শেষ করলো কোনো ম্যাচ না জিতে। প্রতিবারই ব্যর্থ হয়ে দেশে ফেরার পর ব্যর্থতা ঢাকতে শুরু হয় নির্মুল অভিযান। এবার ব্যর্থতা ঢাকতে কে হচ্ছেন বলির পাঁঠা?

জিতে গেলেই বোধ হয় ঢেকে যেতো সব। সাকিব-লিটনের ব্যর্থতা! হাথুড়ুর ভুল প্ল্যানিং! পায়ের উপর পা তুলে বসে থাকতো ওরা! সেমিফাইনালে ওঠার দামামার শব্দে আড়াল হতো সব ব্যর্থতা। যেটা বাংলার ক্রিকেটের জন্য ভালো নয়! খারাপই বয়ে আনতো।

প্রবল ঝড়ে সব কিছু ওলট পালট, সাজানো সংসারে ধ্বংসযজ্ঞ চালানোর পরই প্রকৃত হয় নীরব। একটু সময় নিয়ে নতুন সাজে সেজে ওঠে বসন্তে। বাংলার ক্রিকেটে এখন দরকার চেঞ্জ! সব কিছু শেষ হবার পরই তো হয় কারো না কারো শুরু!

বাংলাদেশের সমর্থকরা ১২ ওভারে সেমির স্বপ্ন শেষ হয়ে যাবার পর দু'ভাগে ভাগ হয়েছিল। একদল চেয়েছিল জিতুক। আরেক দল হারুক! খুব বাজে ফল না হলে যে হয় না রদবদল! কিন্তু বাংলাদেশ ক্রিকেটার প্রচ্ছন্ন ভাবে যেনো বুঝিয়ে দেন, হামারি মর্জি হাম নেহি খেলেঙ্গি সেমি! আওয়ার টরগেট ইস নেক্সট ওয়ার্ল্ড কাপ!

কি আর হবে ক্রিকেট কর্তারা ব্যর্থতা ঢাকতে কিছু প্লেয়ারকে বাদ দিবে। কেউ কেউ হবে বলির পাঁঠা! তারপর দলের দুঃসময়ে আবার ফেরানো হবে বাদ দেয়াদেরকে। তারপর আবারো নতুন কোনো দেশে পাঠানো হবে শিক্ষা সফরে! টাইগারদের এই জীবন চক্র চলবে এন্ডলেস গতিতে! বাংলার দরকার একজন রশিদ খান! যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতাবে! আর সেই চক্র না ভাঙ্গলে জীবনেও শেষ হবে ভক্তদের দীর্ঘস্বাস!

এআর
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর