ভারত-বাংলাদেশ ‘সৌহার্দ্য’ আরও বাড়বে

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:১৯ পিএম

প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের নিত্য যোগাযোগ। আত্মীয়তা, চিকিৎসা সেবা থেকে শুরু করে বাণিজ্য চলে দু’দেশের মধ্যে। সবসময়ই দুদেশের নাগরিকের এই যাতায়াত সহজ করা নিয়ে আলোচনা চলে আসছে। সবশেষ, ২০২২ সালে পদ্মা সেতু পাড়ি দিয়ে কলকাতা-ঢাকা রুটের বাস পরিষেবা ‘সৌহার্দ্য’ পৌঁছায় ঢাকায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরে যোগাযোগ বাড়াতে নেওয়া আরও কিছু উদ্যোগ আরও ‘সৌহার্দ্য’ বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

সফর বিষয়ে প্রধানমন্ত্রী জানান, উভয়দেশ ‘শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণে একটি রূপকল্প ঘোষণা' গ্রহণ করেছে। এরমধ্যে আছে বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসার জন্য যাওয়া রোগীদের ক্ষেত্রে ই-ভিসা চালু এবং রংপুরে ভারতের নতুন সহকারী হাই কমিশন প্রতিষ্ঠা করা। এতে করে মুমূর্ষু রোগীদের ভিসা আগের চেয়ে দ্রুত প্রক্রিয়াকরণ করা যাবে এবং স্বল্প সময়ের মধ্যে ভ্রমণ করা যাবে।

এছাড়া রাজশাহী ও কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালু, চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবা চালু এবং গেদে-দর্শনা এবং হলদিবাড়ি- চিলাহাটির মধ্যে দলগাঁও পর্যন্ত পণ্যবাহী ট্রেন পরিষেবা চালুর আলোচনাও আছে। দুই দেশের প্রধানরা মনে করছেন, এতে করে দুদেশের মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে।

২০২২ এর ২৭ জুন যখন কলকাতা-ঢাকা রুটের বাস পরিষেবা ‘সৌহার্দ্য’ চালু হয় পদ্মা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর। বাসটি ঐতিহাসিক পদ্মা সেতু হয়ে ঢাকায় আসার সুবাদে মাত্র কয়েক ঘণ্টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছে যান যাত্রীরা। যাত্রার সময় কমেছে প্রায় ৪ ঘণ্টা। এ এক অনন্য অনুভূতি।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী বাস পরিষেবা বন্ধ ছিল। দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ২০২২ এর জুন মাসে কলকাতার কিড স্ট্রিট থেকে আনুষ্ঠানিকভাবে কলকাতা-ঢাকা সৌহার্দ্য বাস পরিষেবা শুরু হয়।

দুই দেশের সেই সৌহার্দ্য বাড়াতে সব রুটে সহজ যোগাযোগের কথা উল্লেখ করে সুভাষ সিংহ রায় বলেন, আমাদের দেশের তিন পাশজুড়ে ভারতের সীমান্ত। ঐতিহাসিক কারণেই আমাদের মধ্যে কেবল রাষ্ট্রীয় সম্পর্ক নয়। দু’দেশের মানুষের সামাজিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সেসব বিবেচনায় বিধিনিষেধ যত শিথিল করা যাবে তত ভালো, স্বস্তির।

ফাইল ছবি

আগামী দিনগুলোতে সেই চেষ্টার অংশ হিসেবে বেশ কিছু উদ্যোগ নেয়ার পাশাপাশি রাজনৈতিক যোগাযোগেও পরিবর্তন আসছে। যে কারণে কেবল সরকারদলীয় নয়, বিভিন্ন দলের সঙ্গে সম্পর্ক ঝালাইও ছিলো সফরের অন্যতম ইস্যু।

ফিরে এসে প্রধানমন্ত্রী বলেন, দিল্লি ছাড়ার আগে দুপুরে আমি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধানখারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করি। ভারতের মহামান্য রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে, আমরা দুই দেশের বন্ধুত্ব এবং সহযোগিতাপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করি। তারা বিগত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়ন ও স্থিতিশীলতার ভূয়সী প্রশংসা করেন।

এআরএস
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে নিয়োগের প্রস্তাবে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত সরকার। 
সেই আমন্ত্রণে সাড়া দেয় বাংলাদেশসহ প্রতিটি সদস্য দেশ। তবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি ভারত।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়। এতে বলা হয়, তাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত উদ্যোগ অব্যাহত রেখেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর