মোংলায় নিখোঁজের ২৯ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৩:২৩ পিএম

বাগেরহাটের বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে ট্রলার ডুবে নিখোঁজের ২৯ ঘণ্টা পর জেলে মহিদুল শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার ভোররাতে নিখোঁজ হওয়ার পর শুক্রবার সকাল ১০টার দিকে ক্যানেলের মোংলা অংশের পশ্চিম পাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৪টার দিকে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের জয়খাঁ এলাকা দিয়ে গ্যাসবাহী জাহাজ যাওয়ার সময় অসাবধানতাবশত ট্রলারের দড়ি গ্যাসবাহী জাহাজের পাখায় পেঁচিয়ে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে থাকা দুই জেলের মধ্যে তরিকুল ইসলাম সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও নিখোঁজ হন অপর জেলে মহিদুল ইসলাম। 

খবর পেয়ে থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার দিনভর তল্লাশি চালিয়েও সন্ধান পায়নি জেলে মহিদুলের। এরপর শুক্রবার সকাল ১০টার দিকে মোংলার মাদ্রাসা রোড সংলগ্ন বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের পশ্চিম পাড়ে মরদেহটি ভাসতে দেখে উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি শুক্রবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

নিখোঁজ জেলে মহিদুল শেখ (২৫) মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

আরবিএস
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর