মেট্রোরেলের ভাড়া এখনই বাড়ছে না

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৭:৫৬ পিএম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও সোমবার থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাঠানো চিঠির বিষয়ে এনবিআরের কাছ থেকে এখনো কোনো উত্তর পায়নি তারা । ফলে মেট্রোরেলের ভাড়া আপাতত বাড়ছে না।

১৫ শতাংশ ভ্যাট কার্যকর হলে মেট্রোরেলের ভাড়া বাড়বে; যা যাবে যাত্রীর পকেট থেকেই। মেট্রোরেলের বেশিরভাগ টিকিট ইস্যু হওয়ায় নগদ টাকার লেনদেন কম। ভাঙতি সুবিধার্থে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ এর গুণিতক হিসাবে। ভ্যাট আরোপ হলে ২০ টাকার ভাড়া হবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া হবে ৩৪ টাকা ৫০ পয়সা, ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা। ১০ এর গুণিতক নয়, এমন অঙ্কের ভাড়া ভেন্ডিং মেশিনে আদায়ের সুযোগ নেই। এ সুবিধা চালু করতে পুরো প্রক্রিয়া বদলাতে হবে। ১০ এর গুণিতক ঠিক রাখতে হলে ভাড়া বাড়বে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, আমরা তাদের (এনবিআর) উত্তরের জন্য অপেক্ষা করছি। যদি ভাড়ার ওপর ভ্যাট আরোপ করতে হয়ও, আমাদের কিছু প্রযুক্তিগত সমস্যা নিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে।

ভ্যাট আইন অনুযায়ী, শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহনের ভাড়ার ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। মেট্রোরেল শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় এর ভাড়ায় ভ্যাট চায় এনবিআর।

গত এপ্রিলে সংস্থাটি জানিয়ে দেয়, মেট্রোরেলের ভাড়ায় জুলাই থেকে ভ্যাট দিতে হবে। ভ্যাট প্রত্যাহারের জন্য ১৯ মে সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী আধা সরকারিপত্র (ডিও) দেন।

কেএসএইচ
সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হার একই রাখার প্রস্তাবসহ সাত দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। 
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর