সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:৫৫ পিএম

সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে ভ্যাট ট্যাক্সের হার একই রাখার প্রস্তাবসহ সাত দফা দাবি জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। 

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর বিজয়নগরে সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত 'প্রস্তাবিত বাজেট পরবর্তী ভ্যাট ও ট্যাক্স সংক্রান্ত সমস্যা নিরসনের প্রস্তাবনা' শীর্ষক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাব জানান সমিতির মহাসচিব ইমরান হাসান।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অন্য ছয়টি প্রস্তাবনা হলো— জীবন যাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রস্তাবিত উৎসে কর ০.৫ শতাংশ এবং সম্পূরক শুল্ক ১০ শতাংশ সম্পূর্ণভাবে হ্রাস করা; ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা; আগের মতো প্রতি মাসে ভ্যাট আদায় করা; রেস্তোরাঁ ব্যবসা পরিচালনায় ওয়ান স্টপ সার্ভিসের দ্রুত বাস্তবায়ন করা; রেস্তোরাঁ খাতে জন্য সুনির্দিষ্ট শিল্প নীতি ঘোষণা এবং সমিতির সনদ গ্রহণ বাধ্যতামূলক করা এবং রেস্তোরাঁ সেক্টরে শ্রমিকদের প্রশিক্ষণ, প্রণোদনা এবং রেস্তোরাঁ শিল্পকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করা।

সংবাদ সম্মেলনে ইমরান হাসান বলেন, রেস্তোরাঁয় ৫ শতাংশ এবং ক্যাটারিং সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপের ফলে ব্যবসায়িক প্রতিযোগিতায় অসাম্য তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, তবে দীর্ঘ সময় ধরে দেশের রেস্তোরাঁ ও হসপিটালিটি খাত উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান পরিচালন ব্যয়ের চাপে রয়েছে। এলপিজি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে পরিচালন ব্যয় ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রেস্তোরাঁ শিল্পের টেকসই বিকাশ, কর্মসংস্থান সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এসব বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শাহ সুলতান খোকন প্রমুখ।

আরবিএস
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়ালেও সোমবার থেকে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট নেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য মন্তব্য করে তা বাতিলের জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর আধুনিক গণপরিবহন মেট্রোরেলের টিকেটে ভ্যাট যুক্ত হলে টিকেটের দাম বাড়বে। এটি অযৌক্তিক বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা।
রাজধানীর সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন মেট্রোরেলের ভাড়ার ওপর ভ্যাট আরোপের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর