মোদীকে তীব্র আক্রমণ রাহুলের, ছাড়েননি স্পিকারকেও

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১১:০০ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর পাল্টা-পাল্টি বক্তব্যে সোমবার উত্তাল হয়ে ওঠে ভারতের ১৮তম লোকসভার অধিবেশন।

সোমবার লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি সংবিধানকে অবমাননা করেছে। পাশাপাশি তিনি বলেন, হিন্দু মহাপুরুষরা অহিংসার পথ দেখিয়ে গেছেন। তবে নিজেদের হিন্দু দাবি করা বিজেপি শুধু হিংসা ছড়ায়।

টাইমস অব ইন্ডিয়ার জানিয়েছে, রাহুল গান্ধী বলেন, ভারতের জনগণের ধারণা, সংবিধান এবং বিজেপির প্রস্তাবিত ধারণার বিরোধী লাখ লাখ মানুষের ওপর নিয়মমাফিক আক্রমণ করা হচ্ছিলো। আমার ওপরেও আক্রমণ করা হয়েছে। আমাদের বিরোধীদের অনেকের ওপরেই ব্যক্তিগতভাবে হামলা করা হয়েছে। যারাই ক্ষমতা, সম্পদ কেন্দ্রীভূত করার বিরোধিতা করেছেন, তাদের ওপরেই হামলা করা হয়েছে। সেইসঙ্গে যারা দারিদ্র, দলিত, সংখ্যালঘু ও আদিবাসীদের ওপর আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদেরও নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে। বহু মানুষকে জেলে ঢোকানো হয়েছে। 

এসময় রাহুল গান্ধী আরও বলেন, আমাদের মহাপুরুষরা অহিংসার কথা বলেছেন কিন্তু যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তারা শুধু হিংসা, ঘৃণা, অসত্যের কথা বলেন। আপনারা হিন্দুই নন। 

এসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উঠে দাঁড়িয়ে বলেন, গোটা হিন্দু সমাজকে এভাবে বলা হচ্ছে। এটা খুবই গুরুতর বিষয়। 

পালটা জবাবে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী কিন্তু গোটা হিন্দু সমাজ নন। বিজেপিই পুরো হিন্দু সমাজ নয়। আরএসএস গোটা হিন্দু সমাজ নয়।

এসময় রাহুল গান্ধী দেবতা শিবের একটি ছবি তুলে ধরেন। তবে তাতে বাধা দিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, সংসদে কোনো প্ল্যাকার্ড প্রদর্শনের নিয়ম নেই। 

জবাবে রাহুল বলেন, হিন্দুদের মনে কোনো ভয় নেই, হিংসা নেই, ঘৃণা নেই। তবে এই বিজেপি ভয় ছড়িয়ে দেয়। ২৪ ঘণ্টা ঘৃণা ছড়াতে থাকে। 

সোমবার সাংসদে বক্তৃতা করতে গিয়ে হঠাৎ স্পিকারের উদ্দেশে রাহুল প্রশ্ন ছুড়ে দেন। কংগ্রেসের এই এমপি বলেন, আমি দেখেছি, মোদীজি সামনে এলে আপনি মাথা নত করেন। কেন করেন বলুন তো?’

সাম্প্রতিক উদাহরণ টেনে বিরোধী দলনেতা বলেন, ‘সেদিন আমি এবং মোদীজি দু’জনেই আপনার সঙ্গে হাত মেলালাম। দেখলাম, আমার সঙ্গে হাত মেলানোর সময় আপনি টান টান দাঁড়িয়ে রইলেন। অথচ মোদীজি সামনে আসতেই ঝুঁকে পড়লেন!

রাহুলকে স্পিকার জবাব দিয়ে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই সভার নেতা। আমার সংস্কৃতি এবং নীতি আমাকে শিখিয়েছে, যারা বয়সে বড় তাদের সামনে মাথা ঝোঁকাতে হয় এবং যারা আমার সমবয়সী তাদের সমকক্ষ হিসাবে দেখতে হয়। আমার শিক্ষা এবং নীতি এ-ও বলে যে, বড়দের সামনে শুধু মাথাই নোয়াব না, প্রয়োজন পড়লে নিচু হয়ে তাদের পা-ও ছোব।

এআর/কেএসএইচ
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর