দেবে গেছে মহালছড়ি-গুইমারা সড়কের মাটি, বড় যান বন্ধ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১০:৪২ এএম

খাগড়াছড়িতে টানা বর্ষণে আঞ্চলিক কিছু সড়কের মাটি দেবে গেছে। জেলার মহালছড়ি উপজেলার মহালছড়ি-গুইমারা সড়কের কাটাটিলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে দুটি উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগে ব্যাহত হচ্ছে। পাশাপাশি ওই সড়কে ভারী যান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, মূলত টানা বৃষ্টির পানিতে নিচের মাটি সরে যাওয়ায় সড়কটি দেবে গেছে। 

এদিকে মঙ্গলবার বিকেল থেকে সড়ক ও জনপথ বিভাগ সড়কটির সংস্কার কাজ শুরু করেছে। তার আগে দুপুর থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

মহালছড়ির উপজেলা নির্বাহী অফিসার পারভিন খানম বলেন, প্রবল বর্ষণের কারণে মহালছড়ি-গুইমারা সড়কটি দেবে গিয়ে ফাটল ধরেছে। সড়ক ও জনপদ সড়কটি মেরামতের কাজ করছে। আশাকরি দ্রুত যান চলাচল স্বাভাবিক করা যাবে।

একাত্তর/এসি
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর