তৃতীয় দফা বন্যার কবলে সিলেট

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১০:১৫ এএম

দ্বিতীয় দফা বন্যার রেশ কাটতে না কাটতেই তৃতীয় বার বন্যার কবলে পড়লো সিলেট। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নতুন করে বন্যা দেখা দিয়েছে জেলার বিভিন্ন উপজেলায়। তবে এখনও আক্রান্ত হয়নি মহানগর।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সিলেট শহরে সুরমা নদীর পানি বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। 

পাউবো জানায়,  পানি কমেছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জাফলংয়ের বিভিন্ন নদীতে। কুশিয়ারা নদীর পানি এখনও তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। 

এদিকে জেলা প্রশাসকের তথ্যমতে, জেলার ১৩ উপজেলায় ৯৭টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। বন্যায় আক্রান্ত এক হাজার ১৭৬টি গ্রামের ৭ লাখ ১৬ হাজার ৫৮ মানুষ। জেলার ৬৫৩টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আট হাজার ৩৫১ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

এর আগে সিলেটের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমীর হোসেন জানিয়েছিলেন, সড়ক ও জনপদের ৫৪৩ কিলোমিটার রাস্তার মধ্যে প্রথম দফায় ৩৮ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্ত হয় ৩৯.৪ কিলোমিটার রাস্তা।

সুরমা-কুশিয়ারা নদীতে পলি জমে গভীরতা কমে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ভয়াবহতাও এবার বেড়েছে। পানি নিষ্কাসনের প্রাকৃতিক উৎসগুলো বিলীন হওয়ায় এই সমস্যা আরও বাড়ছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী খুশি মোহন সরকার বলেছেন, আমরা প্রায় ২০টা নদী খননের পরিকল্পনা করছি।

যেভাবে হাওর ও শহরে উন্নয়ন করে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হয়েছে তাতে ভবিষ্যতে সিলেট অঞ্চলের বন্যা নতুন শঙ্কার কারণ হতে পারে।

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার 'ওয়েট ব্লু' চামড়া রপ্তানির অনুমতি দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিএসএফের আকস্মিক গুলির জবাবে বিজিবি পাল্টা গুলি চালালে সাময়িক উত্তেজনা তৈরি হয়।...
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। 
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর