পদ্মার চরে মাটির নিচে লুকোনো হিরোইন জব্দ

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৫:৩৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মধ্যচর রুবেলপাড়ায় অভিযান চালিয়ে মাটির দুই ফিট  ভেতর থেকে দুই কেজি হিরোইনসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ব্যক্তি উপজেলার মধ্যচর রুবেলপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে কবির (৩০)। পেশায় সে একজন ট্রাক্টর চালক ও কৃষক। 

বুধবার ভোরে র‌্যাবের এক নিয়মিত অভিযানে হিরোইন সহ ঐ যুবককে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল মধ্যচর রুবেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে কবিরের বসতবাড়ীর ভিতরে থাকা খড়ের স্তূপের নীচে মাটির ২ ফিট গভীরে পোতা অবস্থায় ২ কেজি মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করে।এ সময় কবিরকেও গেস্খপ্তার করে র‌্যাবের ঐ অভিযানিক দলটি।

 
র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিঞ্সাবাদে সে নিজেকে ট্রাক্টর চালক এবং  কৃষিকাজের সাথে জড়িত বলে জানায় এবং এ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এআর
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর